শিশির অধিকারীর সঙ্গে আচমকাই সাক্ষাৎ বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর! ঘটবে কি অঘটন?

মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অধিকারী পরিবারের ঝামেলা এবার প্রকাশ্যেই এসে গেল।শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তার ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথির পুরপ্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার বাবা শিশির অধিকারী সঙ্গে পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় মাহাতোর আচমকা সাক্ষাৎকার জানান দিচ্ছে যে অধিকারী পরিবার হয়তো এবার তৃণমূল থেকে বিজেপিতেই পা রাখতে চলেছে।

বুধবার সকালেই শান্তিকুঞ্জে হাজির হন হাওড়া, হুগলি ও মেদিনীপুর জোনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। যদিও তিনি জানাচ্ছেন যে যেহেতু শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি চা-চক্রে অংশগ্রহণ করেছিলেন তাই সৌজন্য সাক্ষাৎ করে গেলেন তার বাবা শিশির অধিকারীর সঙ্গে। এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শিশির পুত্র এবং শুভেন্দু অধিকারীর দাদা ও ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী।

অন্যদিকে শিশির অধিকারী আবার দাবি করেছেন যে তার সঙ্গে কারোর দেখা হয়নি!এই নিয়েই বর্তমানে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা।তবে জ্যোতির্ময় মাহাতো কিন্তু বলছেন যে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরাই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই এবার শুভেন্দুর পর কি শিশির অধিকারী পা রাখতে চলেছেন বিজেপি শিবিরে? রাজনৈতিক মহলে চলছে এরকমই জল্পনা।

RELATED Articles