আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা
প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। প্রথম
দফার ভোটগ্রহণ হচ্ছে আজ। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক বুথ থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসে। হাতাহাতির ঘটনা ঘটে। শালবনিতে আক্রান্ত হন বামপ্রার্থী।
আর এইসব ঘটনার মাঝেই আক্রান্ত হন অধিকারী পরিবারের ছোট ছেলে।
আরও পড়ুন –‘নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে’, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!
সৌমেন্দুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে তাঁর গাড়িতে। কাঁথি থানার আইসিকে দালাল বলে কটাক্ষ করে তিনি বলেন, “কাঁথি থানার আইসি সকাল থেকে বুথে বুথে গিয়ে ভোট করানোর চেষ্টা করছে দালালের মতো। আসলে তৃণমূল বুঝে গিয়েছে হার নিশ্চিত। তাই এই এসব করছে।”





