BREAKING: “নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে”, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!

নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে ভোটে, দাপুটে বিজেপি নেতার কাছে এই দাবিতে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! প্রকাশ্যে এসেছে একটি ফোন কল রেকর্ড, সেখানেই শোনা যাচ্ছে মমতা দাপুটে বিজেপি নেতা প্রলয় পালকে অনুরোধ করছেন নন্দীগ্রামে তাকে জিতিয়ে দেওয়ার জন্য!

আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা

প্রলয় পালের তরফে একটি অডিও রেকর্ড আজকে সকালে শোনানো হয় যার সত্যতা খবর ২৪×৭ যাচাই করে নিন। সকাল ৯:২৭ মিনিটে করা সেই কলে শোনা যাচ্ছে যে, মমতা বলছেন তাকে জিতিয়ে দিতে। কিন্তু প্রলয় পাল স্পষ্ট জানিয়েছেন যে,তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন একসময় কিন্তু দীর্ঘদিন দলের কাজ করার পরেও একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটুকু পাননি। তাই তিনি সাহায্য করতে পারবেন না।

আরও পড়ুন – প্রশান্ত কিশোরের প্রথম পছন্দ ছিল বিজেপি! ভোটের মুখে সত্যি কথা বলে ফেললেন অমিত শাহ্!

বস্তুত দীর্ঘদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রলয় পাল এবং বর্তমানে এলাকাতে তার ভালোই সংগঠন রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই অডিও ক্লিপ যদি সত্যি হয় তাহলে শাসক সে বীর্যে এবছর বিধানসভা নির্বাচনে রীতিমতো বেকায়দায় তা স্পষ্ট। এই অডিও ক্লিপ দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য এখনো করা হয়নি।

RELATED Articles