তবে এবার অপেক্ষা ৭ই মার্চের। হুগলির সাহাগঞ্জ’এর সফল সভার পর এবার নরেন্দ্র মোদীর পরবর্তী লক্ষ্য কলকাতার ব্রিগেড সমাবেশ। দেশের নজর থাকবে মোদীর এই জনসভার ওপর। আর তা সফল করতে পুরো উদ্যমে নেমে পড়েছে রাজ্য বিজেপি।
সূত্রে খবর, ২০২১-এর ভোটযুদ্ধ জিততে ব্রিগেডের সভায় ১০ লক্ষ জমায়েতের টার্গেট নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই রাজ্যের ৭৮ হাজার বুথের প্রতি বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন রাজ্য বিজেপি নেতারা।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বাড়িতে আমন্ত্রণপত্র নিয়ে হাজির হবেন স্বয়ং বিজেপি রাজ্য নেতারা। নরেন্দ্র মোদীর ব্রিগেডে যাওয়ার আমন্ত্রণ পৌঁছে যাবে বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে। শুধু বাড়ি বাড়ি আমন্ত্রণই পৌঁছেই শেষ নয়, ফোন করেও প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায় আসার আমন্ত্রণ বার্তা পাঠাবে বিজেপি। তাতে বলা হবে, বাংলার পরিবর্তন আনার লড়াইয়ে আপনিও শামিল হয়ে ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক করে তুলুন।
গেরুয়া শিবিরের লক্ষ্য ৭ই মার্চ সবার নজর যাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আটকে থাকে। মোটামুটি এই উদ্যোগকে সফল করতে আজ বুধবার থেকেই ঝাঁপিয়ে পড়ছে রাজ্য বিজেপি l
আরও পড়ুন:কয়লা পাচার কান্ডে রাশ টানছে ইডি! নজরে আরও ১২ ব্যবসায়ী
গতকাল অর্থাৎ মঙ্গলবার দলের হেস্টিংস অফিসে ব্রিগেডের সভার ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বিজেপি-র কোর কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিজেপি সূত্রে জানা গেছে।
বিজেপি ঠিক করেছে, ৭ মার্চ তারা কলকাতা স্তব্ধ করে দেবে। কলকাতা জায়ান্ট স্ক্রিনে ঢেকে দেওয়া হবে। গ্রামে গ্রামে বসবে জায়ান্ট স্ক্রিন। সেখানে দেখানোর ব্যবস্থা করা হবে ব্রিগেড প্রধানমন্ত্রী সভা, শোনানো হবে নরেন্দ্র মোদীর বক্তব্য । সেইসঙ্গে ব্রিগেডের প্রস্তুতির জন্য গ্রামে গ্রামে বাইক মিছিল করবে যুব মোর্চা কর্মীরা । প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে দলের কলকাতা জেলার উপর। রাজ্যজুড়ে দলের যে পাঁচটি রথযাত্রা চলছে তার সমাপ্তিও হবে ৭ই মার্চের ব্রিগেড সমাবেশে । দু’ কোটি মানুষের কাছে রথ পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার