WB Election 2021: চণ্ডীপুরে বিজেপি কর্মীদের উপর মারাত্মক আক্রমণ তৃণমূলের, মৃত্যুর সঙ্গে লড়াই বিজেপি কর্মকর্তার

আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ও দক্ষিণ ২৪ পরগণার কিছু কেন্দ্র-সহ মোট ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে এদিন। এদিন ভোট রয়েছে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও। এছাড়াও এবারের নির্বাচনে বিশেষ বিশেষ যে ভোটকেন্দ্রগুলি রয়েছে, এর মধ্যে চণ্ডীপুর অন্যতম।

এদিন চণ্ডীপুরে ভোটগ্রহণের মধ্যেই ঘটল অপ্রীতিকর ঘটনা। তৃণমূলের কুখ্যাত ও প্রয়াত গুন্ডা নান্টু প্রধান। জানা গিয়েছে, তাঁর ভাই পিন্টু প্রধানের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীদের দল এদিন মারাত্মক আক্রমণ চালায় বিজেপি কর্মীদের উপর। শুধু তাই-ই নয়, চণ্ডীপুরের মোহাম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ২৭ নম্বর বুথে ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় বিজেপি কর্মীদের। হামলা হয় তাদের উপর। এর জেরে এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- সকাল থেকে বাড়িতে বসেই নজরদারি, অবশেষে দুপুরে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের দিকে মমতা

আক্রান্ত ওই বিজেপি কর্মকর্তার নাম গৌর প্রধান। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। দ্রুত তাঁকে ভগবানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। গৌর প্রধান ছাড়াও আরও দুজন বিজেপি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- ‘ওনার সঙ্গে মানুষও নেই, দলের কর্মীরাও নেই, তাই পুলিশের ভয় দেখাচ্ছেন’, মমতাকে তীর বিঁধলেন দিলীপ

বলে রাখি, বিজেপি কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই হামলার ঘটনা নতুন নয়। নির্বাচনের অনেক আগে থেকেই এই ঘটনা ঘটে আসছে। অনেক জায়গায় তৃণমূলের হামলার জেরে অনেক বিজেপি কর্মীর মৃত্যুর খবরও শিরোনামে উঠে এসেছে।

RELATED Articles