আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফার ভোট আরও অবাধ ও শান্তিপূর্ণ হবে। মানুষ উৎসাহের সঙ্গে বাইরে বেরিয়ে ভোট দেবেন। প্রথম বা দ্বিতীয় দফার নির্বাচনের মাধ্যমেই রাজ্যে ভোটগ্রহণে মেজাজ ঠিক হয়ে যাবে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয় এমনটাই জানালেন তিনি। সঙ্গে এ বলেন যে মমতার সঙ্গে তাঁর দলের কর্মী নেই, তাই তিনি পুলিশের ভয় দেখাচ্ছেন।
এদিন দিলীপ ঘোষ বলেছন, “প্রথম দফায় মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে। উৎসাহের সঙ্গে বেরিয়ে এসে ভোট দিয়েছে মানুষ। বেলা গড়াতেই অনেক জায়গায় ভোট শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় আরও অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ হবে। প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণই রাজ্যের ভোটগ্রহণ মেজাজ ঠিক করে দেবে”।
আরও পড়ুন- বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর, মহিলা বিজেপি এজেন্টকে মারধর তৃণমূলের, উত্তপ্ত কেশপুর
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোট শেষ হয়ে গেলে পুলিশের নিয়ন্ত্রণ তাঁর হাতে ফিরবে। তাঁর এই মন্তব্যে দিলীপবাবু বলেন, “ওনার সঙ্গে পুলিশ নেই, মানুষ নেই, এমনকি ওনার দলের কর্মীরাও নেই। তাই উনি পুলিশের ভয় দেখাচ্ছেন”।
দ্বিতীয় দফার ভোটগ্রহণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। ডেবরা, ময়না-সহ কিছু কেন্দ্রে কিছু বুথে অশান্তি হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ এসেছে বিজেপি ও তৃণমূল, দু’পক্ষের তরফেই। এদিন ভোটগ্রহণের সন্তোষ প্রকাশ করেছেন দিলীপবাবু।





