সকাল থেকে ব্যাপক ছাপ্পা ভোট! আদালতে যাবো, রাজ্যপালকে জানাবো, হুঁশিয়ারি মমতা’র

আজ বঙ্গ নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে চলছে ভোট গ্রহণ। সকালেই ভোট দিয়ে মমতাকে গদিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর‌ই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের ৭ নম্বর বুথকেন্দ্রে পৌঁছাতেই তৃণমূল সমর্থকরা দিদিকে জানিয়েছে সকাল থেকেই ব্যাপক ছাপ্পা ভোট পড়ছে।

আরও পড়ুন- বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর, মহিলা বিজেপি এজেন্টকে মারধর তৃণমূলের, উত্তপ্ত কেশপুর

প্রাপ্ত খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে জয় শ্রীরাম স্লোগান উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল দ্বন্দ্ব বাঁধে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী! তৃণমূলের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

জানা গেছে, মুখ্যমন্ত্রী স্বয়ং বর্তমানে ভোট কেন্দ্রের ভেতরে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন যে বহিরাগতরা এসে সকাল থেকে এই ভোট কেন্দ্রে ছাপ্পা ভোট দিচ্ছে। ইতিমধ্যেই ৬৩ টি অভিযোগ জমা পড়লেও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কোন‌ও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ উঠেছে। এই অবিচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আদালতে যাবে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকড়-এর সঙ্গেও আলাপ আলোচনা করবেন বলে জানিয়েছেন।

RELATED Articles