খুঁজে পাওয়া গেল কেষ্টকে! কোথায় ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি?

মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নজর বন্দি ছিলেন বীরভূমের ডাকাবুকো তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্ট অন্য ধাতুতে গড়া মানুষ। এর আগেও কেন্দ্রীয় বাহিনীকে ঘোল খাইয়ে ছিলেন তৃণমূলের এই দাপুটে নেতা। এইবারেও যে তিনি কমিশনের নির্দেশ অমান্য করে কেন্দ্রীয় বাহিনীকে নাকে দড়ি দিয়ে ঘোরাবেন কথা অনেকেই আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন।

আজ বেলা বারোটা বাজবেই তাদের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যায়। অনুব্রত মণ্ডল নিখোঁজ হয়ে যান। সেও এক রোমাঞ্চকর কাহিনী। তবে অনেক খোঁজার পর তাকে পাওয়া গেল তারাপীঠ মন্দিরে। সেখানেই কিছুক্ষণ সময় কাটাতে দেখা গেল তাকে।

আরও পড়ুনঃ নজরবন্দি অবস্থাতেই উধাও অনুব্রত মণ্ডল, খোঁজ চালাচ্ছে ম্যাজিস্ট্রেট ও আধাসেনা

বুধবার সকালে তার বাড়ির বাইরে পাহারা দিচ্ছিলেন কমিশনের আধিকারিকরা। আধিকারিকদের সামনেই বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে বের হন তিনি। গাড়িতে করে রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে। নজরদারি করতে তার পিছনেই গাড়িতে করে যাচ্ছিলেন কমিশনের আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী। আচমকাই একটি রাস্তার বাঁক থেকে উধাও হয়ে যান অনুব্রত।

আরও পড়ুনঃ কাল থেকেই বন্ধ বাজার, ঝাঁপ পড়বে শপিং মলের, কড়া নির্দেশ মমতা সরকারের!

তারপরেই শুরু হয় খোঁজ। সকলে অনুমান করতে থাকেন বীরভূমের স্পর্শকাতর এলাকার নানুর এবং তার সংলগ্ন জায়গায় খুঁজে পাওয়া যেতে পারে কেষ্টকে। পরে দেখা গেল তিনি তারাপীঠ গিয়েছেন মায়ের পুজো করতে।

আরও পড়ুনঃ ফের বড় ধাক্কা তৃণমূলে! ভোটের আবহেই ঘাসফুল ত্যাগ করলেন প্রভাবশালী তৃণমূল নেতা

বীরভূমের খেলা হবে এই কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন কেষ্ট।আজ তিনি যে খেলা দেখালেন তাতে আগামীকাল তিনি ঠিক কী কী করতে পারেন তা দেখার জন্য মুখিয়ে আছে সকলে।

RELATED Articles