কলকাতার অবস্থা বর্তমানে করোনা পরিস্থিতিতে ভয়ঙ্কর আকার নিয়েছে। একটু বাঁচার জন্য সকলেই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন। কিন্তু তাতেও মুক্তি নেই। করোনা না হলেও তীব্র গরমের জোরে প্রায় মৃত্যু মুখে চলে যাচ্ছেন অনেকে। কবে মিলবে একটু বৃষ্টির দেখা? বিস্তারিত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। পূবালী বায়ু সক্রিয় হওয়ার কারণে তাপমাত্রার বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আজ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। এদিন শহরের বাতাসে জলীয় বাস্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ। জলীয়বাস্পের সর্বনিম্ন পরিমাণ ছিল ৩২ শতাংশ। ফলে তীব্র গরম সঙ্গে ভ্যাপসা ভাব, সবমিলিয়ে নাজেহাল তিলোত্তমা বাসিন্দারা।
আরও পড়ুনঃ কাল থেকেই বন্ধ বাজার, ঝাঁপ পড়বে শপিং মলের, কড়া নির্দেশ মমতা সরকারের!
আশার কথা কিছুই শোনা তো পারছেন না আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে এই মুহূর্তে সকলকে বেরোতে বারণ করছেন তারা।





