বাংলা দখল করবে তৃণমূল‌ই, ‘চিটিংবাজি’ প্রতিশ্রুতি কার্ড নিয়ে কিচ্ছু করতে পারবে না বিজেপি! স্বপ্ন ফেরি আত্মবিশ্বাসী মমতা’র

বিধানসভা নির্বাচনের আগে শক্তি ঝালাচ্ছে দুই পক্ষই। যখন এক এক করে তৃণমূলের প্রভাবশালী সব নেতা বিজেপির দিকে ঝুঁকে পড়ছেন তখন ফের বাংলা দখল করার স্বপ্ন ফেরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, জলপাইগুড়ির জনসভা থেকে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ করলেন, বাংলায় ঘৃণ্য রাজনীতি শুরু করেছে পদ্ম শিবির।
বিজেপির তরফ থেকে প্রকাশিত চাকরির প্রতিশ্রুতি কার্ড আসলে ‘চিটিংবাজি’ বলেই দাবি করলেন তিনি। চাকরির প্রতিশ্রুতি কার্ড ইস্যুতেও পদ্মশিবিরকে একহাত নেন তিনি। বলেন, “চাকরির প্রতিশ্রুতি বলে কিছু হয় না। ওটা পুরোটাই প্রতারণা, মিথ্যে।” এরপরই কেন্দ্রের একাধিক ‘প্রতিশ্রুতি’ সাধারণ মানুষকে মনে করিয়ে দেন তিনি। প্রশ্ন করেন, আদৌ কারও অ্যাকাউন্টে কেন্দ্রের ১৫ লক্ষ টাকা গিয়েছে কি না।
একুশের নির্বাচনেল ডঙ্কা বাজিয়ে চলতি মাসের শুরু থেকেই জনসভা করছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি সভা করেছেন তিনি।
গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন উত্তরবঙ্গ সফরে। মঙ্গলবার জলপাইগুড়ির অরবিন্দ ব্যায়ামাগার পাঠাগার ও ক্লাব ময়দানে একটি জনসভা করেন তিনি। সেখান থেকে বিজেপিকে নাগাড়ে আক্রমণ করেন তিনি। বলেন, “ওঁরা বাংলায় এক নতুন ধর্ম এনেছে, ঘৃণ্য ধর্ম। কুৎসার ধর্ম। এভাবে ওরা বাংলাকে ধ্বংস করতে চায়। বাংলার মেরুদণ্ড ভেঙে ফেলতে চায়।”
আর এরপর এই পদ্ম শিবিরকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল প্রধান বলেন, কোনওভাবেই বিজেপির এহেন আচরণ বরদাস্ত করবেন না। তবে এর জন্য রাজ্যবাসীরকে পাশে চেয়েছেন তিনি। সকলে মিলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। বিজেপি বাংলায় রাজত্ব কায়েম করলে তা যে বাংলার পক্ষে ভয়ঙ্কর হবে তা বারবার নিজের কথায় বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles