যুগ্মশিশুর জন্ম হল রাজ্যের সরকারি হাসপাতালে, জীবিত দুই সদ্যজাতই, নজির গড়লেন চিকিৎসকরা

নজির গড়লেন রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজে র চিকিৎসকরা। এই হাসপাতালেই জন্ম হল জীবিত যুগ্মশিশুর। আখতারা খাতুন নামের এক প্রসূতি এই যুগ্ম শিশুর জন্ম দেন। তাঁর পরিবারের তরফে শিশুদুটিকে পৃথক করার আবেদন জানানো হয়েছে চিকিৎসকদের কাছে।

পরিবারের তরফে জানানো হয় যে প্রসূতির গর্ভাবস্থার সাত মাস প্রথম তাঁর আলট্রাসাউন্ড পরীক্ষা করা হয়। তখনই জানা যায় গর্ভে দুটি শিশু জোড়া লেগে রয়েছে। এরপরই রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজে যোগাযোগ করেন তারা, কিন্তু চিকিৎসকরা জানান যে এই অবস্থায় শিশুদুটিকে আলাদা করা বা গর্ভপাত করানো সম্ভব নয়।

এরপর আজ, বৃহস্পতিবার এই যুগ্মশিশুর জন্ম হয়। শিশুদুটি ছেলে। তাদের ২টি করে মাথা ও ৪টি করে হাত ও পা। এই বিষয়ে মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল কৌশিক সমাজদার বলেন যে স্ত্রীরোগ বিভাগের প্রধান ও তাঁর সহকর্মীরা এক নজির গড়েছেন। তাঁর কথায় এই ধরণের বাচ্চা জীবিত অবস্থায় প্রসব করানো খুব জটিল ও ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, “আমরা ২ শিশুকে চিকিৎসা দিচ্ছি। মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ধরণের শিশুকে বিচ্ছিন্ন করা সম্ভব। শিশুদুটির অবস্থা স্থিতিশীল হলে আমরা তাদের আরও বড় হাসপাতালে নিয়ে যেতে বলবো। ওদিকে শিশুটির পরিবারের তরফে তাদের পৃথক করে দেওয়ার আবেদন জানানো হয়েছে”।

আরও পড়ুন- ভবানীপুরে উপনির্বাচন নিয়ে আইনি পথেই হাঁটল বিজেপি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

চিকিৎসকদের মতে, জোড়া শিশুর জন্ম বিরল কিন্তু অস্বাভাবিক নয়, বর্তমানে এমন শিশুদের পৃথক করাও সম্ভব। অনেকেই যুগ্মভাবেই সুস্থ জীবনযাপন করছেন বলেও মত চিকিৎসকদের।

RELATED Articles