পথপ্রদর্শক মোদী! এবার করোনার শংসাপত্রে থাকবে মমতার ছবি, জানাল সরকার

করোনার টিকা গ্রহন সম্পন্ন হলে এবার রাজ্যের তরফে হাতে যে শংসাপত্র এবার পাবেন তাতে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এমনটাই জানাচ্ছে রাজ্য সরকার।

এর কারণ হিসেবে উঠে এসেছে দেশে প্রথম করোনা প্রতিষেধক দান শুরু হতেই; টিকা নেওয়া প্রতিটি নাগরিককে দেওয়া হয়েছিল; কোভিড ১৯ টিকাকরণের শংসাপত্র। আর সেখানেই ছিল; নরেন্দ্র মোদীর উজ্জ্বল উপস্থিতি। দেশজুড়ে সেই নিয়ে বিতর্ক‌ও হয় অনেক।

আরও পড়ুন- বিজেপির গ্রুপ থেকে প্রস্থান সৌমিত্রর, তৃণমূলে স্বাগত জানালেন সুজাতা! তবে কী এবার স্ত্রীয়ের হাতই ধরবেন সৌমিত্র? 

আর তাই তৃণমূলের তরফে জানানো হয়েছে, ১৮ থেকে ৪৫ অবধি নাগরিকের টিকাকরণের সম্পূর্ণ টিকা; প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে কিনেছে রাজ্য সরকার। তাই উক্ত বয়সের টিকাকরণের শংসাপত্রে; এবার থেকে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি। মোদীর পথ অনুসরণ করেই এবার হাঁটছেন মমতা।

আরও পড়ুন-‘এক ব্যক্তি, এক পদ’ নীতিতে কি সীলমোহর পড়বে আজ? প্রথম সাংগঠনিক বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

প্রসঙ্গত উল্লেখ্য, দেশজুড়ে গণ টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই, কোউইন পোর্টালের মাধ্যমে গত ১৬ই জানুয়ারি থেকে টিকাকরণের পর নরেন্দ্র মোদীর ছবি-সহ একটি শংসাপত্র দেওয়া হচ্ছিল। মহামারীর টিকাকরণের শংসাপত্রে কেন‌ও প্রধানমন্ত্রীর মুখ এই নিয়ে প্রশ্ন তোলা শুরু করে বিরোধীরা। কেন করোনাকে ঢাল করে নিজের প্রচার করছেন প্রধানমন্ত্রী এই নিয়ে তোলপাড় হয় দিল্লির রাজনীতিতে। আর এবার সেই পথেই বাংলার বন্দোপাধ্যায় সরকার।

তৃণমূলের কথায়, রাজ্যই যখন প্রতিষেধক কিনছে; তখন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকাই শ্রেয়।

RELATED Articles