হলটা কী?! ফেসবুক লাইভ করে কামারহাটি কেন্দ্র থেকে পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ মদন মিত্রের

জনপ্রিয়তায় তাঁকে ছোঁয়া কার্যত অসম্ভব। তৃণমূলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। কৌতকরসে পরিপূর্ণ এই নেতা মানুষের জন্য‌ও কাজ করেন আবার বিতর্কেও পড়েন। সারদা থেকে নারদা সব কান্ডেই নাম জড়িয়েছে তাঁর। কিছুদিন আগেই নারদ কান্ডে অভিযুক্ত হয়ে হাজতবাস করে ফিরেছেন কামারহাটির বিধায়ক। তিনি জনপ্রিয় বাংলার নারী সমাজের কাছেও। তাঁকে বাংলায় ক্রাশ আখ্যা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিজেপির গ্রুপ থেকে প্রস্থান সৌমিত্রর, তৃণমূলে স্বাগত জানালেন সুজাতা! তবে কী এবার স্ত্রীয়ের হাতই ধরবেন সৌমিত্র? 

তিনি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভ করে থাকেন। সে কাউকে জবাব দেওয়া হোক, বা কোন‌ও প্রশ্নের উত্তর দেওয়া হোক। কিন্তু আজ ফেসবুক লাইভে এসে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই রসিক তৃণমূল নেতা।

আজ ফেসবুক লাইভ করে  মদন মিত্র  ইচ্ছা প্রকাশ করেন কামারহাটি কেন্দ্র থেকে পদত্যাগ করার।  তিনি আরও বলেন,”কামারহাটি থেকে বরানগর এবং হালিশহর, সব চেহারা আমি বদলে দেব। একটা সুযোগ করে দিন আমায়। আমি তো বিশেষ কিছুই চাইছিনা। এটুকুই চাইছি। আমি জানি লোকে বলবে এতদিন পরে চাইছে। বাট আই ডোন্ট কেয়ার। আমি চাইছি কামারহাটি প্রশাসনের দায়িত্ব আমায় দিন। আমি কামারহাটি অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করব। অন্য কাউকে এই দায়িত্ব দিন, সে জিতে আসুক।”

আরও পড়ুন-‘এক ব্যক্তি, এক পদ’ নীতিতে কি সীলমোহর পড়বে আজ? প্রথম সাংগঠনিক বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

বাংলার রাজ্য রাজনীতিতে মদন মিত্র একটি বিতর্কিত চরিত্র। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি।

RELATED Articles