Cyclone Yaas: ‘যশ’ আক্রমণে বিধ্বস্ত বাংলার উপকূল! সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা

আমফানের এর মতো শক্তিশালী না হলেও ঘূর্ণিঝড় যশের ধাক্কায় বিধ্বস্ত হয়ে গেল বাংলার উপকূলবর্তী ভাগ। কাকদ্বীপ থেকে শুরু করে দিঘা, গোসাবা,ফ্রেজারগঞ্জ জলমগ্ন সর্বত্র। তীব্র ঝড় হচ্ছে। এদিন অর্থাৎ বুধবার দুপুরে ল্যান্ডফলের সম্ভাবনা থাকলেও বেশ কিছুটা আগেই

সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান ২১.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। গত ৬ ঘণ্টা ধরে ১৪ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে আলোচিত এই ঘূর্ণিঝড়।

আরও পড়ুন- যশের মধ্যে আরও এক বিপদ, কলকাতায় টর্নেডো ১২টা পর্যন্ত, বাড়িতে থাকার পরামর্শ সকলকে 

বেলা ১১টার বুলেটিনে দিল্লির মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আরও ২ ঘণ্টা অর্থাৎ দুপুর ১টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শেষ হবে যশের। এরপর ওড়িশার বালেশ্বর অতিক্রম করে চলে যাবে ঘূর্ণিঝড়। অভিমুখ থাকবে ঝাড়খণ্ডের দিকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।

আরও পড়ুন- ‘যশ’-এর জেরে প্রবল জলোচ্ছ্বাস দিঘায়, ফুঁসছে সমুদ্র, জারি লাল সতর্কতা

ইতিমধ্যেই বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে গেছে বাংলা, ওড়িশার একাধিক গ্রাম। এছাড়াও গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের একাধিক জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

RELATED Articles