ভোট শেষ, তাই আর কোনও ভেদাভেদ নেই, নেই কোনও প্রতিদ্বন্দ্বিতা। এখন তারা সকলেই কেবল বন্ধু। ভোটের পরই কমলা-সবুজ সব মিলেমিশে এক হয়ে গেল। একসঙ্গে রাতভোর পার্টি করলেন তৃণমূলের নুসরত জাহান ও বিজেপির যশ দাসগুপ্ত, তনুশ্রী ও শ্রাবন্তী।
তাদের সেই সব পার্টির ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। এই ছবি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, এবার কী তবে ‘প্রেমের টানে’ নুসরত বিজেপিতেই যোগ দেবেন?
আরও পড়ুন- ‘কারোর চুমু খাওয়ার ভঙ্গি ভালো তো কারোর হাসি, তাই সেক্স বারবার’, ফের যৌনজীবন নিয়ে অকপটে শ্রীলেখা
এই পার্টির ছবিতে দেখা গেল অন্য আরেকটি মুখও। তিনি হলেন শহরের ধনী ব্যবসায়ী রাজ কুমার গুপ্তা। অবশ্য তাঁর অন্য একটি পরিচয়ও রয়েছে। তিনি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর ‘বিশেষ বিন্ধু’।
পার্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ কুমার গুপ্তা নিজেই। তবে এখন নিজের অ্যাকাউন্ট থেকে সেই ছবিগুলো মুছে ফেলেছেন তিনি। কিন্তু ততক্ষণে সেসব ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
এই ছবিতে সবার পিছনে দাঁড়িয়ে নুসরত ও তাঁর ‘বিশেষ বন্ধু’ যশ। তাঁদের সামনে শ্রাবন্তী ও তনুশ্রী। তনুশ্রীর পাশে রাজ কুমার। এর আগেও নিজের সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা করে যশ আর নুসরতের সঙ্গে তোলা সেলফি শেয়ার করেছিলেন। কিন্তু, আপাতত এই সব ক’টি ছবিই সোশ্যাল মিডিয়া থেকে ভ্যানিশ।

আরও পড়ুন- বারান্দা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন কিং খান, শেষ পর্যন্ত কে বাঁচালো বাদশাকে? জানুন
রাজনৈতিক ভেদাভেদ থাকলেও সবসময়ই একে অপরের সঙ্গে দেখা গিয়েছে যশ ও নুসরতকে। শ্রাবন্তী ও তনুশ্রী অবশ্য এর আগেও তৃণমূলের সদস্যের সঙ্গে পার্টি করেছেন।
দোলের দিন বিধায়ক মদন মিত্রের সঙ্গে নৌকাতে দোল উৎসবে মেতেছিলেন তারা। এই নিয়ে ভোটের ফলাফল প্রকাশের পর দলেরই সদস্যের থেকে ‘নগরের নটী’ আখ্যা পান তারা। এই নিয়েও বিতর্ক হয়েছেন বেজায়।





