বাম-তৃণমূল জমানায় মুসলিমরা রয়ে গিয়েছেন অন্তরালে, মন্তব্য দিলীপ ঘোষের

এই রাজ্যে মুসলিমদের অবস্থা ভালো নয়, যার জন্য দায়ী বাম এবং তৃণমূল। স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানালেন, ৪৪ বছরের বাম ও তৃণমূল জমানায় দমিয়ে রাখার জন্যেই মুসলিমদের মধ্যে অপরাধ করার প্রবণতা সবথেকে বেশি।

বুধবার বিকালে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উপস্থাপনায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে হাজির হন দিলীপবাবু। সেখানে রাজ্যের সাম্প্রতিক নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। সেখানে তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেন দিলীপবাবু।

তাঁর বক্তব্য, “তোষণ করে কারোর ভালো হয় না। যে রাজনৈতিক দল তোষণ করছে তাদেরই উপকার হয়। পশ্চিমবঙ্গে সিপিএম-তৃণমূল জমানা মিলিয়ে মোট ৪৪ বছর ধরে মুসলিমদের তোষণ করা হয়েছে। তার পরও পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ এত পিছিয়ে রয়েছে কেন?”

এরপর দিলীপবাবু দাবি করেন, ‘শিক্ষায় সামাজিক ভাবে আর্থিক ভাবে, চেতনায় মুসলিম সমাজ সব থেকে পিছিয়ে রয়েছে। এর জন্য তৃণমূল ও সিপিএমই দায়ী।’

RELATED Articles

Leave a Comment