আর জি কর কাণ্ডের জেরে আগেই ফেরানো হয়েছিল সরকারের অনুদান, এবার চাঁদার বিলেও ‘বিচার চাই’-এর স্ট্যাম্প দক্ষিণ কলকাতার বড় পুজো কমিটির

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ-আন্দোলন। নানান স্তরের মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। ন্যায় বিচারের দাবীতে চলছে আন্দোলন, রাত দখল কর্মসূচি। এবার আর জি কর কাণ্ডের বিরুদ্ধে অভিনব পন্থায় প্রতিবাদ দেখাল দক্ষিণ কলকাতার বড় এক পুজো কমিটি।

সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্যের নানান পুজো কমিটিগুলিকে প্রত্যেক বছরই অনুদান দেয় রাজ্য সরকার। গত বছর এই অনুদানের অঙ্ক ছিল ৭০ হাজার। এই বছর সেই অনুদান বেড়ে হয়েছে ৮৫ হাজার। তবে আর জি কর কাণ্ডের প্রতিবাদে অনেক পুজো কমিটিগুলির তরফেই এই অনুদান ফেরানো হয়েছে।

অনেকেরই ধারণা, দুর্গাপুজোর সময় আর জি কর নিয়ে আন্দোলন, প্রতিবাদ দমে যাবে। উৎসবমুখর হয়ে উঠবে শহর। ফলে আন্দোলন গতি হারাবে। তা যাতে না হয়, সেই কারণেই এবার এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ কলকাতার এই বড় পুজো কমিটি। চাঁদার বিলে দেওয়া হয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্ট্যাম্প। সেই পুজো কমিটির তরফে এও জানানো হয়েছে, এই বছর পুজো তো হবে কিন্তু তেমন কোনও জাঁকজমক থাকবে না পুজোতে।

চাঁদার বিলে কেন ‘বিচার চাই’ স্ট্যাম্প?

পুজো কমিটির অধিকর্তারা জানাচ্ছেন, এই চাঁদার বিল কম করে অন্তত এলাকার দু-আড়াই হাজার মানুষের কাছে পৌঁছবে। আর জি করের তিলোত্তমা এখনও বিচার পান নি, একথা যাতে পুজোর আনন্দে তারা ভুলে না যান, সেই কারণেই এই স্ট্যাম্প। অধিকর্তারা জানাচ্ছেন, পুজো করলেও তারা চান যাতে সাধারণ মানুষ মানসিকভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন। সেই কারণেই চাঁদার বিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্ট্যাম্প দেওয়া হয়েছে।  

Durga puja

আরও পড়ুনঃ মমতাকে ‘নির্লজ্জশ্রী’ তকমা! আর জি কর কাণ্ড সহ কাটমানি-তোলাবাজি নিয়ে তৃণমূল-পুলিশকে ধুয়ে দিলেন মীরাক্কেল খ্যাত অপূর্ব রায়

প্রতিবাদের এমন এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার ‘মুদিয়ালি আমরা ক’জন’ পুজো কমিটির তরফে। এই ক্লাব কর্তৃপক্ষের তরফে আগেই সরকারের পুজোর অনুদান ফেরত দেওয়া হয়েছিল। আর এবার আর জি করের ঘটনার প্রতিবাদ, আন্দোলন পুজোর মধ্যেও জিইয়ে রাখতে এমন উদ্যোগ নিল এই পুজো কমিটি।

RELATED Articles