ডিওয়াইএফআই-এর উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, মিছিলে বাধা পুলিশের, মীনাক্ষীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

নিয়োগ দুর্নীতির (recruitment scam) বিরুদ্ধে প্রতিবাদ ও নিয়োগে স্বচ্ছতার দাবী নিয়ে আজ, বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhiyan) কর্মসূচির ডাক দেয় বাম সংগঠন ডিওয়াইএফআই (DYFI)। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। কিন্তু পুলিশ এই অভিযানে বাধা দিলেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় শিলিগুড়িতে।

এদিন ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান ঘিরে শিলিগুড়ি শহরে কড়া পুলিশি ব্যারিকেড তৈরি হয়। জলপাই মোড়ে জলকামানও রাখা ছিল। উত্তরকন্যা অভিমুখে মিছিল এগোতেই তাদের আটকায় পুলিশ। যেখানে আটকানো হয় ডিওয়াইএফআই সমর্থকদের, সেখানেই বসে বিক্ষোভ দেখান তারা। ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে ওঠে জলপাই মোড় এলাকা।

পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় ডিওয়াইএফআই-এর কর্মী-সমর্থকদের। বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও দাবী তাদের। আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার পাল্টা অভিযোগ উঠেছে ডিওয়াইএফআই-এর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

এই মিছিলের একেবারে সামনেই দিকেই ছিলেন মীনাক্ষি মুখোপাধ্যায়। পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাঁর। তাঁকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। একে একে বিক্ষোভকারীদের গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। এমনিতেই গনগনে গ্রমে উত্তপ্ত গোটা রাজ্য, আর এর মধ্যে আবার ডিওয়াইএফআই-এর এই কর্মসূচিকে ঘিরে যেন আরও উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি।

এদিন পুলিশের এই আচরণের বিরুদ্ধে মীনাক্ষী বলেন, ““ডেপুটেশন নিতে হবে। সরকার আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না, তাই মিছিল বানচালের জন্য ঘৃণ্য চক্রান্ত করে। পুলিশের নেতারা তৃণমূলের সঙ্গে থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে, আমাদের চাকরি বিক্রি করেছে। ১৪ টা প্রশ্নের উত্তর আমাদের চাই। আমাদের ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে”।

RELATED Articles