BREAKING: নন্দীগ্রাম বন্ধ করে দিল নির্বাচন কমিশন

রাত পোহালেই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। ভোটের এই মহাযুদ্ধে নন্দীগ্রামে দুই তাবড় তাবড় প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তবে পিছিয়ে নেই সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ও। এর জেরে নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ চড়চড়িয়ে বাড়ছে। এই কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে নন্দীগ্রামের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এই কেন্দ্রে প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

নন্দীগ্রামের সমস্ত সীমানা বন্ধ করে দিল নির্বাচন কমিশন। এর পাশাপাশি আকাশ, জল, স্থলপথেও চলবে নজরদারি। আজ, বুধবার এমনই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শেষ কয়েকদিন ধরেই তৃণমূলের তরফে দাবী করা হয়েছে যে নন্দীগ্রামে ‘বহিরাগত’রা ঢুকছে। এই কারণেই কমিশনের তরফে জানানো হয়েছে যে নন্দীগ্রামে কোনও বহিরাগত প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন- বিজেপি জিতলে ইনিই হবেন বঙ্গের মুখ্যমন্ত্রী! সাফ জানালেন দিলীপ ঘোষ

নির্বাচনের সময় সাধারণত যে কোনও রাজ্যের সীমানা বন্ধ করে দেওয়ার ঘটনা এর আগে সামনে এসেছে। কিন্তু এভাবে আলাদা একটি বিধানসভা কেন্দ্র বন্ধ করে দেওয়া, এটা নজিরবিহীন।

নন্দীগ্রামের হাইভোল্টেজ নির্বাচন নিয়ে তৃণমূল ও বিজেপি বরাবরই একে অপরের দিকে আঙুল তুলে এসেছে। বিশেষত, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবী করেছেন যে এই কেন্দ্রে বহিরাগতদের দিতে ভোটে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এর জেরে গ্রামের ভোটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন বলেও অভিযোগ তোলেন তিনি। এই কারণে নন্দীগ্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তায় ৪ জন সশস্ত্র সেনাকর্মীও মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

RELATED Articles