সরকারি চাকরি পাওয়ার আশা, বাবা ও ছেলে একইসঙ্গে দিলেন টেট পরীক্ষা, ভাগ্য কী ফিরবে?

গতকাল রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর ছিল রাজ্যে টেট পরীক্ষা। দিন তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। এদিন একইসঙ্গে টেট পরীক্ষা দিলেন বাবা ও ছেলেও। পরীক্ষার কেন্দ্র আলাদা ছিল বটে, তবে একই সঙ্গে পরীক্ষা দিলেন তারা।

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার চাঁন্দড় গ্রামে। সেই গ্রামের বাসিন্দা দিলওয়ার হাসান ও তাঁর বাবা মোকাম্মেল হক। দুজনেই এই বছরের প্রাইমারির টেট পরীক্ষার্থী। বাবা ও ছেলে দু’জনেই সরকারি শিক্ষকের চাকরি পাওয়ার আশায় দিলেন টেট। এই খবর এখন জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে।

জানা গিয়েছে, দিলওয়ার হাসান এমএ পাস করবার পরে D.L.ED পাঠরত। তাঁর বাবা মোকাম্মেল হোসেন চাদর প্রাথমিক বিদ্যালয়ের প্যারা শিক্ষক হিসাবে কাজ করেন। তিনিও এবারের টেট পরীক্ষায় বসেছেন। মোকাম্মেলের পরীক্ষা কেন্দ্র ছিল লালবাগ গভর্মেন্ট স্পনসর গার্লস হাই স্কুলে। আর অন্য দিকে গোলযান রিফিউজি হাই স্কুলে পড়েছিল দিলওয়ারের পরীক্ষার সেন্টার।

মোকাম্মেল হোসেন জানিয়েছেন, ২০২৩ সালের টেট পরীক্ষা দেওয়ার আগেও বেশ কয়েকবার টেট পরীক্ষা দিয়েছেন তিনি। কিন্তু সফল হতে পারেননি। এবার তিনি টেট পাশ করবেন বলে আশাবাদী।

অন্যদিকে দিলওয়ার হাসান নিয়মিত ছাত্র। আক্ষেপের সুরে তিনি বলেন, “প্রতি বছর নিয়ম করে যদি পরীক্ষা হতো তাহলে বাবাকে হয়তো এই দিন দেখতে হত না। বাবার চাকরিটা হয়ে গেলে, হয়ত আমি একটু ভালো জায়গায় পৌঁছাতে পারতাম”।

আরও অন্যান্য খবর