মদন মিত্রের ছায়াসঙ্গী তৃণমূল কর্মীর নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার তাজা বোমা, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্বস্তিতে শাসকদল

তৃণমূল কর্মীর (TMC worker) নির্মীয়মাণ এক আবাসন থেকে উদ্ধার হল তাজা বোমা (fresh bombs)। ষষ্ঠীতলার ওই আবাসন থেকে তাজা বোমাগুলি উদ্ধার করে কামারহাটি থানার পুলিশ। ওই তৃণমূল কর্মী কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) ছায়াসঙ্গী বলেই পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র ফের শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

সূত্রের খবর, ষষ্ঠীতলার ওই নির্মীয়মাণ আবাসনে বোমা মজুত থাকার খবর গোপন সূত্রে পায় কামারহাটি থানার পুলিশ। সেই খবর পেয়েই ওই নির্মীয়মাণ আবাসনে অভিযান চালায় তারা। সেখানে গিয়ে উদ্ধার করে তাজা বোমা। মদন মিত্র ঘনিষ্ঠ অভিযুক্ত ওই তৃণমূল কর্মীর নাম রিন্টু। এই বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই খোঁজ নেই তার।

এই ঘটনায় রাজনৈতিক তরজা যে উত্তরোত্তর বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হন নি স্থানীয় কাউন্সিলর। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত তৃণমূল কর্মী।

এই ঘটনায় তৃণমূল নেতা কমল দাস বলেন, “আইন আইনের পথে চলবে। মদন মিত্র আমাদের জননেতা। তাঁর সঙ্গে অনেকেই ছবি তোলেন। মদন মিত্রের সঙ্গে কারও ছবি থাকলে তাঁর ঘনিষ্ঠ হবে তেমন নয়”।

এই তাজা বোমা উদ্ধারের ঘটনা যে গেরুয়া শিবিরকে অক্সিজেন জোগাবে, তা বেশ স্বাভাবিক। বিজেপি নেতা কিশোর কর এই ঘটনা প্রসঙ্গে বলেন, “কামারহাটি অঞ্চলে মদন মিত্র দুষ্কৃতীদের সঙ্গে করে ঘোরাফেরা করেন। তাই এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক”।

RELATED Articles