ফল পরবর্তী হিংসার শিকার বিজেপি, কড়া টুইট করে ব্যবস্থা নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীদের মারধর থেকে খুনের খবর উঠে আসছে। বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া থেকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা সবকিছু ঘটছে সকাল থেকে। তাই এবার তড়িঘড়ি ব্যবস্থা নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আরও পড়ুনঃ বঙ্গ সবুজময় হতেই রাজ্যজুড়ে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা! চলল মারধর, বাড়ি ভাঙচুর

কিছুক্ষণ আগেই রাজভবন থেকে তিনি টুইট করেছেন তার কাছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি হিংসা মারধর এবং ভাঙচুরের খবর আসছে। এর সমাধান করতে তিনি রাজ্য পুলিশের ডিজিপিকে জরুরি তলব করেছেন।

এছাড়াও তিনি কলকাতা পুলিশ, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য পুলিশকে গোটা ঘটনাটি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

আরও পড়ুনঃ ফল বেরোতেই শুরু তৃণমূলের গুন্ডারাজ, কাঁকুড়গাছিতে পুলিশের সামনেই বিজেপি নেতাকে খুন, পিটিয়ে খুন পোষ্যকেও

অন্যদিকে আজ সন্ধ্যা বেলা তেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সাক্ষাৎপর্ব রয়েছে। সেখানে রাজ্যপাল এই প্রসঙ্গটি তুলবেন বলে আশা করা যাচ্ছে।

RELATED Articles