বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিষ্ঠিত দল তৃণমূল। এবছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি। ভোটে বিজেপির হার হলেও তারা অত্যন্ত শক্তিশালী বিরোধী হিসাবে বিধানসভায় নিজেদেরকে পেশ করতে চলেছে।কিন্তু যেভাবে ভোটের ফল ঘোষণার পর সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা তৃণমূলের হিংসার শিকার হচ্ছেন তা ভয়াবহ।
এবার নিজেদের কর্মীদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিল বিজেপির শীর্ষ দপ্তর। তারা বাংলাকে কয়টি ভাগে ভাগ করে সেখানকার কর্মীদের সুবিধার্থে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছেন।
আরও পড়ুনঃ বঙ্গ সবুজময় হতেই রাজ্যজুড়ে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা! চলল মারধর, বাড়ি ভাঙচুর
সেই হেল্পলাইন নম্বরে ফোন করে বিজেপি কর্মীরা তৃণমূলের হাতে নিজেদের দুর্দশার সম্পূর্ণ বিবরণ দিতে পারবেন। বিজেপির শীর্ষ দপ্তর থেকে এই মর্মে একটি বক্তব্য পেশ করা হয়েছে।
“বন্ধুগণ,
কাল বিধানসভার ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা বিভিন্ন এলাকা থেকে ক্রমাগত হিংসার খবর পাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের সাথে একটি হোয়াটস্যাপ নম্বর শেয়ার করা হচ্ছে । এই নম্বরে আপনারা আপনাদের বিধানসভার ও এলাকার নাম উল্লেখ করে সংশ্লিষ্ট জায়গার হিংসার ছবি ও ভিডিও পাঠান।
হোয়াটস্যাপ নম্বর
7605015456
ধন্যবাদ।”
এছাড়াও গোটা বাংলাকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে, নবদ্বীপ জোন, উত্তরবঙ্গ জোন, রাঢ় বঙ্গ জোন, কলকাতা জোন এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর জোন।
নবদ্বীপ জোনের হেল্পলাইন নম্বর:
১. 8240394596
২. 9831926617
উত্তরবঙ্গ জোনের হেল্পলাইন নম্বর:
১. 7890414808
২. 7003243060
রাঢ়বঙ্গ জোনের হেল্পলাইন নম্বর:
১. 7596012720
২. 8479894187
কলকাতা জোনের হেল্পলাইন নম্বর:
১. 6289303588
২. 9123845151
হাওড়া হুগলি মেদিনীপুর জোনের হেল্পলাইন নম্বর:
১. 7596012714
২. 7596012718





