নতুন জয়ী প্রার্থীদের নিয়ে হতে পারে মমতা সরকারের ক্যাবিনেট গঠন! ৭ই মে শপথ গ্রহণ

ভাবা হয়েছিল লড়াই হাড্ডাহাড্ডি হবে, হয়তো খুব কম পার্থক্যে জিতে যাবে তৃণমূল। অনেকগুলো আসন হাতছাড়া হবে শাসকদলের। কিন্তু কোথায় কী! বিপুল পরিমাণ নেতাদের দলবদল, রং বদলের পরও কার্যত একার ক্ষমতায় তৃণমূলকে টেনে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুরক্ষিত হলো আর‌ও পাঁচটা বছর। বিজেপির অপেক্ষার আর‌ও পাঁচটা বছর l

আরও পড়ুন-ব্যতিক্রমী নির্বাচনে হারলেন তারকা-মন্ত্রীরা! জয় ছিনিয়ে আনলেন রাজমিস্ত্রি’র ঘরনী চন্দনা বাউরি

২০১১, ২০১৬’র ফলকে ছাপিয়ে ২১শে ২০০’র বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করল তৃণমূল। তার আগে আজ দুপুরে তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে তৃণমূলের মন্ত্রীসভা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে‌। বাকি থাকবে শপথ নেওয়ার পালা।

তারপর‌ই আজ সন্ধ্যেবেলায় রাজ্যপাল জগদীপ ধনখড়-এর সঙ্গে দেখা করতে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী। টুইট করে এই কথা জানিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন- বিয়েবাড়িতে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েন, শেষে নিজের পদ ছাড়লেন ত্রিপুরার সেই জেলাশাসক

করোনা আবহে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিপুল পরিমাণে জয়ের পর কোনও বিজয় মিছিল, কোনও বিজয় উৎসব হবে না। একপ্রকার বিজেপির বিরুদ্ধে এই হাই ভোল্টেজ জয়ের পরেও নিজের শপথগ্রহণ অনুষ্ঠানকে কাটছাঁট করছেন তৃণমূলনেত্রী। সম্ভবত আগামী ৭ই মে রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তবে কারা কারা মন্ত্রী হবেন তা একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। শুধু ঘোষণা বাকি।

RELATED Articles