রাজ্যের আর্জিতেই সাড়া শীর্ষ আদালতের প্রধান বিচারপতির, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য হয়েছিল। কিন্তু সেই শুনানি হবে না। রাজ্যের আর্জি মেনেই এবার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

গত সপ্তাহেই জানা যায়, সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে আর্জি জানানো হয়েছিল যাতে ২৭ সেপ্টেম্বরের শুনানি পিছিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতির বেঞ্চ জানানো হয়েছিল যে সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানাল যে ২৭ সেপ্টেম্বর হবে না আর জি কর মামলার শুনানি। কবে হবে পরবর্তী শুনানি?

প্রসঙ্গত, গত মঙ্গলবারের শুনানিতে আর জি কর মামলায় স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল সিবিআই। সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন যে রিপোর্ট বেশ বিচলিত। তিনি এও জানান, সুপ্রিম কোর্ট ঘুমিয়ে নেই। তাদের এই তদন্ত করতে বেশ সময় কাগবে। এক সপ্তাহের মধ্যে তদন্ত শেষ হবে না।

সেদিনের শুনানিতে রাজ্যকে বেশ প্রশ্নের মুখে পড়তে হয় শীর্ষ আদালতের। হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য যে যা পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। রাজ্যের তরফে জানানো হয়েছে, মহিলাদের রাতে কাজ করায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তা শুনে বেজায় চটে যান বিচারপতি। বলেন, কেন মেয়েরা রাতে কাজ করতে পারবে না। তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো রাজ্যেরই।      

আরও পড়ুনঃ দু’বছর পর ডেরায় ফিরছে ‘বীরভূমের বাঘ! মোছা হচ্ছে ‘কেষ্ট’দার ছবি, অনুব্রতর বাড়ি-অফিসে সাফাই অভিযান তৃণমূল কর্মীদের!

বলে রাখি, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। প্রতিবাদে রাস্তায় নেমেছেন সকল স্তরের মানুষ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ার, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। সেই মামলাই চলছে সুপ্রিম কোর্টে। রাজ্যের আর্জি মেনেই পিছিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের শুনানি। জানা গিয়েছে, ২৭ তারিখের বদলে আর জি কর মামলার শুনানি হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

RELATED Articles