ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে! নিম্নচাপের ফলে উত্তাল হবে সমুদ্র! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হলো!

কথায় বলে,বিন্দু বিন্দু বৃষ্টি, করে সিন্ধু সৃষ্টি-এই কারণে কৃষিজীবী মানুষ থেকে শুরু করে অফিসে কর্মরত সাধারন মানুষ কাঠফাটা রোদ্দুরে চাতক পাখির মতো বৃষ্টির আশায় বসে থাকেন। ইদানিংকালে আবহাওয়া (weather) ও সাধারণ মানুষকে নিরাশ করে নি,তবে সম্প্রতি আবার শোনা যাচ্ছে যে , ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ওঠে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের দিকে চলে যাবে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (heavy rainfall) হ‌ওয়ার প্রবল সম্ভাবনা।

মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা 

নিম্নচাপ হলে স্বাভাবিকভাবেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে যে কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে মৎস্যজীবীদের জীবন, এই কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী ওড়িশা রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে পূর্বাভাসে বলা হয়েছে যে, সব জেলায় কম বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও শনিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আবহাওয়ার মধ্যে আদ্রতা ও গুমোট পরিস্থিতির‌ও সৃষ্টি হবে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি 

পার্বত্য সংলগ্ন জেলা গুলিতে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে ও মালদা সহ আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আগামী তিন দিন কলকাতাবাসীকে ভারী বৃষ্টির মুখোমুখি হতে হবে বলেই সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় তাপমাত্রার রকমফের

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা হল স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল তাপমাত্রার পরিমাণ ছিলো ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতাতে বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার।

কলকাতায় গুমোট অস্বস্তির পরিবেশ

আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা শহরে ২৭-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আগামী তিন দিন ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, এক‌ই সাথে বাতাসে আর্দ্রতাও থাকবে, যে কারণে গুমোট অস্বস্তির সৃষ্টি হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর