BIG NEWS: বাড়ির সামনে বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ, অভিযোগ তৃণমূলের দিকে

যত নির্বাচন এগিয়ে আসছে ততই যেন শাসক দল মরিয়া হয়ে উঠছে। এবার উত্তর দিনাজপুরের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করে বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ তুলল বিজেপি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের বিন্দালে। বাড়়ি থেকে এক কিলোমিটার দূরে উদ্ধার হল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (৬৫) দেহ। পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিধায়কের পরিবারের দাবি, গতরাত একটা নাগাদ কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যান। সবাই বাইকে করে এসেছিলেন। তারপর সোমবার ভোরের দিকে হেমতাবাদ থানার বালিয়া মোড় এলাকায় একটি বন্ধ দোকানের বারান্দায় বিজেপি বিধায়কের ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। সকালবেলায় এইরকম ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল চাঞ্চল্য। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

এই সংক্রান্ত একটি ভিডিও আজ সকালে কিছুক্ষণ আগে টুইটারে পোস্ট করে বিজেপি। তারপরে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় টুইট ‌করে বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এরকমই ঘৃণ্য কাজ ঘটে। বিধায়কের অপরাধ ছিল তিনি ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সাধারণ মানুষই বলছেন ওনাকে খুন করে বিন্দালে গ্রামের বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসব কী হচ্ছে দিদির রাজ্যে?”

গোটা ঘটনায় তীব্র ক্ষুব্ধ গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গোটা ঘটনার সিবিআই তদন্ত করতে হবে। ২০১৯ সালে দেবেন্দ্রনাথ রায় সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি হেমতাবাদের বিধায়ক ছিলেন। এই দলবদল নিয়ে সেইসময় বিস্তর জলঘোলা চলেছিল। কিন্তু তার এইরকম পরিণতি হবে তা ভাবতে পারেননি কেউই। বিজেপি যে এই ব্যাপারে ছেড়ে কথা বলবে না তা কৈলাস বিজয়বর্গীয়ের মত শীর্ষ নেতার টুইট করাই প্রমাণ করে দিচ্ছে।

কিন্তু শাসক দলের দাবি যে নিজেদের গোষ্ঠী কোন্দলের জন্যেই খুন হতে হয়েছে দেবেন্দ্র বাবুকে। এখন দায় চাপানোর জন্য তৃণমুলকেই লক্ষ্য করছে বিজেপি শিবির। এই মৃত্যুর সঙ্গে শাসকদলের কোনওরকম যোগাযোগ নেই স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃণমূল।

যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই যেন শাসক বনাম বিরোধী লড়াই প্রকট হয়ে উঠছে। আর এই লড়াইয়ে প্রাণ যাচ্ছে দুই দলের সদস্যদের।

RELATED Articles

Leave a Comment