স্বামীর সঙ্গে ঝগড়া-রাগারাগি, মনোমালিন্য মিটিয়ে দেওয়ার নামে গৃহবধূকে গণধর্ষণ স্বামীরই তিন সহকর্মী যুবকের

স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। ফলে রাগ করে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। দু’জনের মধ্যে মনোমালিন্য মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বামীর তিন সহকর্মী। আর সেই আশ্বাস দিয়েই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওই তিন যুবকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, লক্ষ্মীপুজোর দিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় স্বামীর। স্বামীর উপর রাগ করে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান গৃহবধূ। তাদের দু’জনের মধ্যে সমস্ত মনোমালিন্য মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন স্বামীরই তিজ সহকর্মী। সেই প্রতিশ্রুতি দিয়ে ওই গৃহবধূকে তারাপীঠ এলাকারই একটি ফাঁকা বাড়িতে ডাকে তিন যুবক।   

অভিযোগ, সেই বাড়িতেই স্বামী তিন সহকর্মী মিলে গণধর্ষণ করে গৃহবধূকে। শুধু তাই-ই নয়, গণধর্ষণের ভিডিও তুলে রাখে অভিযুক্তরা। গৃহবধূকে হুমকি দেওয়া হয়, তিনি যদি এই বিষয়ে মুখ খোলেন, তাহলে তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে এই ভিডিও পাঠিয়ে দেওয়া হবে।  

তবে ঘটনার বিষয়টি জানাজানি হতেই প্রথমে মল্লারপুর থানায় মৌখিকভাবে অভিযোগ করে ওই গৃহবধূর স্বামী। তবে সেখানে তাঁকে পরামর্শ দেওয়া হয়, ঘটনাটি যেহেতু তারাপীঠে ঘটেছে, সেই কারণে তারাপীঠ থানায় অভিযোগ করতে হবে।

আরও পড়ুনঃ বিজেপি নেতা জন বার্লার বাড়িতে আচমকাই হাজির তৃণমূল নেতারা, উপনির্বাচনের আগেই দলবদল করছেন প্রাক্তন সাংসদ? জল্পনা তুঙ্গে

এরপরই গতকাল, সোমবার রাতে নির্যাতিতা গৃহবধূ তারাপীঠ থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের ক্রেম। সেই অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

RELATED Articles