ভোটের মুখে বড় ভাঙন তৃণমূলে, মমতার সফরের আগেই শ’য়ে শ’য়ে কর্মী যোগ দিলেন বিজেপিতে, খেজুরিতে নড়বড়ে ঘাসফুল শিবির

Hundreds of TMC workers joined BJP: চলছে ভোট উৎসব। ইতিমধ্যেই মিটেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। এখনও বাকি তিন দফা। রাজ্যের নানান প্রান্তে এখন পঞ্চম দফার ভোটের জন্য প্রস্তুতি তুঙ্গে। জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। এরই মধ্যে এবার বড় ভাঙন ঘটে হেল ঘাসফুল শিবিরে। শ’য়ে শ’য়ে তৃণমূল কর্মীরা যোগ দিলেন বিজেপিতে (Hundreds of TMC workers joined BJP)

আগামী ২৫ মে অর্থাৎ ষষ্ঠ দফায় ভোট রয়েছে মেদিনীপুর, কাঁথি, তমলুকে। আজ, বৃহস্পতিবার কাঁথিতে ভোট প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই সেখানে ভাঙন ঘটল ঘাসফুল শিবিরে। গতকাল, বুধবার সন্ধ্যায় বিজেপি নেতা উদয় শঙ্কর ও দেব কুমার মাইতির হাত ধরে ৪০০ জনেরও বেশি তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে (Hundreds of TMC workers joined BJP)। এই ঘটনায় তুমুল শোরগোল পড়েছে ওই এলাকায়।

তবে এই যোগদান প্রসঙ্গে তৃণমূলের দাবী, বিজেপি নাকি মিথ্যাচার করছে। ৪০ জনকে ৪০০ জন বলে দাবী করা হচ্ছে (Hundreds of TMC workers joined BJP)। এই বিষয়ে তৃণমূল ব্লক যুব সভাপতি জালালউদ্দীন খান বলছেন, “ওখানে ৪০ জন ছিল কিনা সন্দেহ আছে। মিথ্যাচার করার জন্য উত্তরীয় পরিয়ে জয়েনিংয়ের নাটক করছে। কিন্তু এসব চলবে না। খেজুরি তৃণমূলের ছিল তৃণমূলের থাকবে”।

তবে অন্যদিকে আবার বিজেপি নেতা উদয় শঙ্কর বলছেন, “আমার হাত ধরে ৪১৭ জন বিজেপিতে যোগ দিল। এরা আগে বিজেপিই করত। আমি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম। তখন আমার সঙ্গে এরা তৃণমূলে চলে গিয়েছিল। এখন আমি চলে এসেছি। এরাও আমার সঙ্গে চলে এল” (Hundreds of TMC workers joined BJP)

আবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলেও খোঁচা দিয়েছে তৃণমূল। সেই প্রসঙ্গেও পাল্টা দিয়ে উদয় বললেন, “আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই ওরা পাগল হয়ে গিয়েছে। ভুলভাল বকছে। জ্বালা হয়েছে। রাতে ঘুমাতে পারছে না। আসলে সবটাই ওদের পাগলের প্রলাপ। আমাদের বিজেপিতে কোনও দ্বন্দ্ব নেই”।

RELATED Articles