আরও পড়ুন-WB Election 2021: প্রথম ১৩৫ আসনে জিতছে বিজেপি? সমীক্ষায় আশার আলো দেখছে গেরুয়া শিবির
অভিনেতা বলেন বাংলায় এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। “ভোট নেওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদেরকে বলছে আপনারা সুরক্ষিত নন, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদের সুরক্ষিত রাখব। মুসলমানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমার মাথায় আসছে না, তবে কে সুরক্ষিত আছে এই দেশে? হিন্দু-মুসলমান দু’পক্ষই যদি বলেন, কেউ সুরক্ষিত নন, তাহলে কারা সুুরক্ষিত? ভাবুন! আসলে আমাদের দেশে সুরক্ষিত সেই নেতারা, যাঁরা সবাইকে বোকা বানিয়ে ভোট নিয়ে যান। হিন্দু-মুসলিম লড়াই বাঁধান।”
এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠেন এই হেভিওয়েট তৃণমূল সাংসদ। তিনি বলেন, ”সম্মানীয় হিন্দু নেতারা লকডাউনের সময় কোথায় ছিলেন? লক্ষ-লক্ষ শ্রমিক বন্ধুরা যখন পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, খেতে পাচ্ছিলেন না, বাড়ি যেতে পারছিলেন না, কোথায় ছিলেন তখন এই নেতারা? আজ আমি সাধারণ মানুষের তরফ থেকে দু’পক্ষের নেতাদের জিজ্ঞেস করছি, যখন আপনাদের প্রয়োজন ছিল কোথায় ছিলেন? সেইসময় তাঁরা কেন ছিলেন না বলুন তো! তখন নির্বাচন ছিল না, যদি থাকত, তাহলে তাঁরা ভোট চাইতে ঠিক পৌঁছেই যেতেন। আমার মনে হয় না, নিজেকে বড় করতে গেলে কখনও কাউকে ছোট করার প্রয়োজন আছে, তাই আমি মনে করি, আমরা আমাদের কিছু কাজের কথা বলব। বিরোধী দল তাদের কিছু কাজের কথা বলবে। যে দলকে পছন্দ তাদের আপনারাই বেছে নেবেন।”






