WB Election 2021: স্বামী তৃণমূলে, শুভশ্রী কী তবে বিজেপি? তৈরি হচ্ছে জল্পনা

স্বামী তৃণমূলে, স্ত্রী বিজেপিতে। রাজ্য রাজনীতিতে এখন কিছুই অসম্ভব নয়। স্বামী-স্ত্রী দু’জন আলাদা রাজনৈতিক দলে রয়েছেন, এমন উদাহরণ আগেও দেখা গিয়েছে। শুধু তাই-ই নয়, মা-ছেলে, প্রেমিক-প্রেমিকা আলাদা আলাদা রাজনৈতিক দলে রয়েছেন, এমন দৃষ্টান্তও তো রয়েছে। এবার কী সেই ছায়া পড়ল রাজ চক্রবর্তীর পরিবারেও?

সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। শুধু যোগ দেওয়াই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের প্রার্থীও হয়েছেন তিনি। এরই মধ্যে জল্পনা তৈরি হচ্ছে তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা।

আরও পড়ুন- পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তৈরি বিজেপির, আজ ঘোষণা বাকী প্রার্থীর নাম, থাকছে প্রচুর চমক 

জানা গিয়েছে, বিজেপির তরফে শুভশ্রীকে লড়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ বলেন, “শুভশ্রী রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তবে দিদিকে খুব ভালোবাসে। ও জানে বাংলার উন্নয়ন কে করেছে। বিজেপি বা সিপিএমে শুভশ্রীকে দেখা সম্ভাবনা নেই”। তবে এই বিষয়ে শুভশ্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles