বঙ্গে বাড়ছে ভোট হিংসা! অর্জুন সিং-এর খাস তালুকে বোমাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

২৭শে মার্চ প্রথম দফার ভোট। আর তার আগে থেকেই তেতে রয়েছে বাংলা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শোনা বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা।

কোথাও বোম পড়ছে তো কোথাও মারামারি। যেমন গতকাল অর্থাৎ বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক বলে পরিচিত ভাটপাড়া।

বিজেপির দাপুটে এই সাংসদের বাড়ির সামনে পড়ল বোম। অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন অর্জুন সিং। এই ঘটনার জন্য বৃহস্পতিবার নির্বাচন কমিশনেও যাবেন বলে জানিয়েছেন সাংসদ।

উল্লেখ্য, স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভাটপাড়ার ১৮ নং ওয়ার্ডে ৮ নং গলিতে বোমাবাজি শুরু হয়। ওই জায়গায় ৮-১০টি বোমা পড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে এক বৃদ্ধ জখম হন।

আর‌ও পড়ুন-মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা

প্রসঙ্গত, এই এলাকাতেই বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি। তবে বোমাবাজির সময় বাড়ি ছিলেন না তিনি। এরপর সন্ধ্যেতে ওই এলাকায় জগদ্দল থানার পুলিশ আসে। তাঁদের সামনেই  আরও এক দফা বোমাবাজি হয়। তখন ঘটনাস্থলে আসেন সাংসদও। অভিযোগ, সেই সময় অর্জুন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এদিকে দ্বিতীয় দফা বোমবাজিতে এক ১৪ বছরের কিশোর জখম হয় বলে খবর l

আর‌ও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

এদিকে ঘটনাটি যখন ঘটে সেই সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন সাংসদ। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছেন অর্জুন সিং। বোমাবাজির ঘটনায় থমথমে গোটা এলাকা। রাতে ব়্যাফ নামানো হয়েছিল বলে খবর। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। সাংসদের কথায়, তৃণমূলের দালালি করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থায় নিচ্ছে না তারা।

আরও অন্যান্য খবর