Jai Shree Ram flag at Anubrata Mandal house: তিনি আপাতত জেলবন্দি। গরু পাচার কাণ্ডের জেরে তাঁর বর্তমান ঠিকানা এখন তিহাড় জেল। তিনি নিজে বাড়িতে না থাকলেও তাঁর বাড়ি নিয়ে এবার শুরু হল জোর চর্চা। কারণ আচমকাই অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়ির ছাদে জ্বলজ্বল করতে দেখা গেল ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা (Jai Shree Ram flag at Anubrata Mandal house)। আর তা নিয়ে তুঙ্গে এখন চর্চা।
অনুব্রত মণ্ডলের এই বাড়িতে একসময় মেলা লোকের আনাগোনা লেগে থাকত। কিন্তু এখন সেই বাড়ি যেন ভূতপুরী। গরু পাচার কাণ্ডের জেরে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল এখন তিহাড় জেলে। অনুব্রতর স্ত্রীর মৃত্যু হয়েছে আগেই। বাড়ির নীচে এখন থাকে শুধু নিরাপত্তারক্ষীরা। এসবের মধ্যেই এবার চর্চায় উঠে এল অনুব্রত মণ্ডলের বাড়ি (Jai Shree Ram flag at Anubrata Mandal house)।
শনিবার সকালে এক অনন্য ছবি দেখা গেল অনুব্রতর বাড়ির ছাদে। সেখানে উড়ছে হনুমানজির পতাকা (Jai Shree Ram flag at Anubrata Mandal house)। তাতে লেখা জয় শ্রীরাম। যে বাড়িতে নিরাপত্তারক্ষী ছাড়া কেউ নেই, যে বাড়ি পুলিশের ঘেরাটোপের মধ্যে রয়েছে, সেই বাড়ির ছাদে কে গেরুয়া পতাকা লাগাল, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। সিপিএম তো ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে, বীরভূমে নাকি তলে তলে নাকি আঁতাত রয়েছে বিজেপি ও তৃণমূলের। জানা গিয়েছে, সেই রামনবমীর সময় থেকেই নাকি এই পতাকা রয়েছে। বীরভূমে কী তবে রাজনৈতিক খেলা ঘুরছে? কেষ্ট কী তবে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন (Jai Shree Ram flag at Anubrata Mandal house)? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে এবার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এক নির্বাচনী সভা থেকে অনুব্রত মণ্ডলের সমর্থনে কথা বলতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, “দেখবেন, নির্বাচন ফুরিয়ে গেলেই অনুব্রত মণ্ডল ছাড় পেয়ে যাবে। তাঁকে বিজেপি করতে চাপ সৃষ্টি করা হচ্ছে”। আর এবার অনুব্রত বাড়ির ছাদে গেরুয়া পতাকা নিয়ে শুরু হল বিতর্ক (Jai Shree Ram flag at Anubrata Mandal house)।
এই বিষয়ে বীরভূম সিপিএম গৌতম ঘোষ জেলা সম্পাদক বলেন, “ওদের সম্মতিতে এটা ঘটেছে। আমার কাছে যা খবর আছে তাতে মনে হয় ওদের পরিবারের লোকেরা তলে তলে বিজেপি করছে। এখন যা তৃণমূলের অবস্থান তাতে রাম নবমীর পতাকা ওরাই ঝোলাবে” (Jai Shree Ram flag at Anubrata Mandal house)।
অন্যদিকে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই ঘটনা প্রসঙ্গে বলেন, “আমরা কোনও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছি না। কারণ এই জেলায় আমরা মানুষের স্বার্থে থাকি”।
আবার তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খান বলছেন, “অনুব্রত মণ্ডল ধার্মিক ব্যক্তি। তাঁর নিজের দুর্গাপুজো আছে, কালীপুজো আছে। রোজ শিবপুজো করে দিন শুরু করেন। তাঁর বাড়িতে রামের পতাকা থাকা অস্বাভাবিক নয়” (Jai Shree Ram flag at Anubrata Mandal house)।





