অবশেষে খানিক স্বস্তি, রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর হার নামল ১০-এর নীচে

অবশেষে খানিকটা পজিটিভ ঘটনার মুখ দেখল রাজ্যবাসী। রাজ্যে করোনায় মৃত্যুর হার নামল এক অঙ্কের ঘরে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

গত এপিল মাসের পর থেকে এই প্রথম রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা নামল একের অঙ্কের ঘরে। তবে এদিন দৈনিক সংক্রমণের হার আবার কিছুটা বেড়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- পার্কস্ট্রিটের হোটেলে মহিলা, বিদেশিনীদের নামে ঘর ভাড়া নিয়ে ফুর্তি, পার্টির আড়ালে গোপনে কী অন্যকিছু?

আজ, শনিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ৮। এদিদন পশ্চিম বর্ধমান ও নদিয়ায় ২ জন করে ও হুগলীতে ৩ জন করোনায় মারা গিয়েছেন। এ পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যুসংখ্যা হয়ে দাঁড়াল ১৭,৯৮৮ জন।

এদিন রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ লক্ষ ১৭ হাজারে।

বুলেটিন অনুযায়ী, এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ১,০৪২ জন রোগী। এর ফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ১৫১টি। এখন রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩,৩৩৩।

আরও পড়ুন- রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা, জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ

জানা গিয়েছে, এদিন রাজ্যে ৫৭ হাজারের কিছু বেশি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৯৪ শতাংশে।

RELATED Articles