Student Attack on Teacher: ‘দুল খুলো’ বলাতেই তাণ্ডব! দলবল এনে শিক্ষাকর্মীকে র*ক্তা*ক্ত করল ছাত্র!

স্কুলের ভিতরে পড়াশোনার পাশাপাশি কিছু নিয়ম-কানুন মানা প্রত্যেক ছাত্রের কর্তব্য। কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেল, শৃঙ্খলার পাঠ পড়াতে গিয়ে উলটে প্রাণঘাতী হামলার শিকার হতে হল এক শিক্ষাকর্মীকে। শিক্ষকের শাসনের জবাবে দলবল নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মার—এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। ঘটনায় আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে লিলুয়ার রবীন্দ্র সরণির টিআরজিআর খেমকা হাইস্কুলে। গত শুক্রবার দ্বাদশ শ্রেণির আর্টস বিভাগের এক ছাত্র স্কুলে কানে দুল পরে আসে। এমন অশোভন পোশাক এবং আচরণ নিয়ে টিফিনের সময় স্কুলের এক শিক্ষাকর্মী তাকে বকাবকি করেন ও দুল খুলে ফেলতে বলেন। সেখানেই শুরু হয় উত্তেজনার সূত্রপাত। ওই ছাত্র বকুনি মেনে না নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়ে বলে স্কুল সূত্রে খবর।

শুধু অপমানিত বোধ করাই নয়, অভিযোগ, ঘটনার পরদিন স্কুল ছুটির পরে শিক্ষাকর্মী যখন বাড়ি ফিরছিলেন, তখন তাকে রাস্তায় আটকায় সেই ছাত্র। সঙ্গে ছিল আরও কয়েকজন যুবক। স্থানীয় ঝিল রোড এলাকায় শিক্ষাকর্মীকে বাঁশ ও লাঠি নিয়ে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের খবর পেয়ে স্কুলের শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।

স্কুলের প্রধান শিক্ষক স্বদেশকুমার গিরি জানিয়েছেন, অভিযুক্ত ছাত্র আগেও নিয়ম ভাঙার জন্য পরিচিত ছিল। স্কুলের নির্দিষ্ট ড্রেস কোড মানে না, নিয়মিত অনুপস্থিত এবং কর্তৃপক্ষের কথাও শোনে না। বহুবার সতর্ক করার পরেও সে নিজের মন মতোই চলত। এবার একজন শিক্ষাকর্মী সরাসরি মুখোমুখি হওয়াতেই ঘটে গেল এই ভয়ঙ্কর কাণ্ড।

আরও পড়ুনঃ IMD Weather Update: রাজ্যে প্রবল বৃষ্টির ইঙ্গিত, রথের দিন ভিজতে পারে গোটা বাংলা!

এই ঘটনার পর স্কুলে আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক মহলে। কেউই আর ছাত্রদের শাসন করতে সাহস পাচ্ছেন না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রকে সোমবার স্কুলে এলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তার অভিভাবককে ডেকে পাঠানো হয়েছে, এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ছাত্র বা তার পরিবারের তরফে কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles