জীবনের প্রথম বড় পরীক্ষার আগেই সব শেষ! দুর্ঘটনায় মর্মান্তিক মৃ’ত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

পড়ুয়াদের জন্য জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। কিন্তু সেই পরীক্ষার আগেই জীবন প্রদীপ নিভে গেল এক পরীক্ষার্থীর। মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃ’ত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমন ঘটনায় শোকস্তব্ধ পরিবার।  

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মাদারচক এলাকায়। মৃ’ত ওই পড়ুয়ার নাম শেখ মইদুল। এই বছর মাধ্যমিক পরীক্ষার এক প্রার্থী সে। কিন্তু পরীক্ষার আগেই সব শেষ।

মইদুলের পরিবার সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার রাতে পড়াশোনার ফাঁকেই বাইক নিয়ে দুধ আনতে বেরিয়েছিল ওই পড়ুয়া। কিন্তু এর ফল যে এমন ভয়ঙ্কর হবে, তা ঘুণাক্ষরেও টের পায় নি কেউই। বাড়ির কাছেই এক ইঞ্জিন ভ্যান ওই পড়ুয়াকে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়ে যায় সে।

স্থানীয়রা তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃ’ত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় ছেলেকে হারিয়ে শোকে পাথর মইদুলের মা-বাবা।  

প্রসঙ্গত, এদিকে আবার আজ, শুক্রবার মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল এক পরীক্ষার্থী। বীরশিবপুরের বাসিন্দা ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র হল বাগনানের বাঙালপুর ইউ সি হাইস্কুল। কাকার বাইকে চেপেই পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল ওই পড়ুয়া। কিন্তু সামনে থাকা অন্য এক মোটরবাইকে ধাক্কা লেগে তাদের বাইকটি উল্টে যায়। পায়ে চোট পায় ওই পরীক্ষার্থী।  

RELATED Articles