Breaking: বন্ধ হল লোকাল ট্রেন চলাচল! অর্ধেক হচ্ছে সরকারি যান চলাচল, কড়া ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী হিসাবে আজ সকালেই রাজভবনের তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই নবান্ন গিয়ে তিনি করোনা নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন।

আগামীকাল থেকে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত রকমের লোকাল ট্রেন চলাচল। এছাড়াও সরকারি পরিবহন এবং মেট্রো কমিয়ে ৫০ শতাংশ করে দেওয়া হচ্ছে।

গয়নার দোকান খোলা থাকবে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত। এছাড়া বাকি বাজার হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল পাঁচটা থেকে সাতটা।

বেসরকারি কর্মীদের work-from-home করানোর ওপর জোর দিয়েছেন মমতা। এছাড়া দূরপাল্লার ট্রেন এবং বিমানে যাতায়াত করার সময় rt-pcr টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর