Mamata Banerjee Blamed CPM and BJP for the Attack in R G Kar: গতকাল, বুধবার মধ্যরাতে রাত দখলের কর্মসূচির মধ্যেই আর জি করে হামলা হয়। ভাঙচুর করা হয় জরুরি বিভাগ, নষ্ট করা হয় লক্ষাধিক টাকার ওষুধ। হামলা চালানো হয় আন্দোলনকারী চিকিৎসকদের উপরেও। এবার এই হামলার ঘটনা নিয়ে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, এই কাজ ঘটিয়েছে রাম ও বাম মিলে (Mamata Banerjee Blamed CPM and BJP for the Attack in R G Kar)।
আজ, বৃহস্পতিবার আর জি করের ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর জি করে হামলার ঘটনায় তিনি বলেন, “বাম-রাম একত্রিত হয়ে গন্ডগোলটা করেছে। যারা তাণ্ডব করেছে তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। বহিরাগতরা হামলা করেছে. ওদের হাতে বিজেপি এবং ডিওয়াই এফআই এর পতাকা দেখা গেছে” (Mamata Banerjee Blamed CPM and BJP for the Attack in R G Kar)।
মমতার কথায়, “ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের কোনও রাগ নেই। ওরা করেনি। আমি ওদের সমর্থন করি। কিন্তু আমার রাগ হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। অ্যাকচুয়াল সমবেদনা চান, আত্মার শান্তি চান। ভিডিয়োগুলো দেখুন। এত এআইকে দিয়ে সবার মুখ ব্যবহার করে যা তা বলাচ্ছে। ফেক ভিডিয়ো তৈরি করাচ্ছে। এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস না করতে আমি অনুরোধ করব। সোশ্যাল নেটওয়ার্কে আজ ম্যাক্সিমাম ফেক ভিডিও চলেছে” (Mamata Banerjee Blamed CPM and BJP for the Attack in R G Kar)।
আর জি করে ভাঙচুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “২টো ফ্লোর ভেঙে দিয়েছে বুধবার। মেডিসিন লোপাট করা হয়েছে। যত পরিষেবা, ইনজেকশন, যন্ত্রপাতি টোটালটাই ধ্বংস করা হয়েছে। আমি শুনেছি অনেক টাকার জিনিস নষ্ট করেছেন। আর নতুন করে হবে কি না আমি জানি না। কারণ এখানে প্রচুর স্যালাইন, অক্সিজেন, মেডিসিন এখানে থাকে। কেউ কেউ বলছেন, রোগী বাড়ি নিয়ে যাবেন। সেটা তাদের নিজেদের অধিকার। তবে আমরা চেষ্টা করব অন্য হাসপাতালে শিফ্ট করতে চাইলে সহযোগিতা করব”।
এদিন শুধুমাত্র চিকিৎসক নয়, হামলা হয়েছে পুলিশের উপরেও। পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়। তাড়া করা হয় তাদের। ১৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। মমতা জানান, একজন ডিসিকে ১ ঘণ্টা খুঁজে পাওয়া যায়নি।
পুলিশের সহনশীলতার প্রশংসাও করেন তিনি। বলেন, “আমাদের ডিসি অত্যন্ত জখম হয়েছেন। তাঁর অনেক্ষণ জ্ঞান ছিল না। প্রচুর রক্তপাতও হয়েছে। পরে তাঁর জ্ঞান ফেরায় আমরা নিশ্চিন্ত হই। তবে পুলিশকে সাধুবাদ দেব, ওরা ধৈর্য হারায়নি। শান্তির জন্য কাউকে আঘাত করেনি এটা ভাল। আন্দোলনের পরিসীমা আন্দোলনকারীদের মাথায় রাখতে হয়। আন্দোলন করে বড় হয়েছি। কোনওদিন হাসপাতালে গিয়ে তাণ্ডব করিনি”।
বলে রাখি, এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করার জন্য বিজ্ঞাপন দিয়েছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সতর্ক করে বলেন, অনেক ফেক ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাতে বিশ্বাস করতে বারণ করলেন তিনি (Mamata Banerjee Blamed CPM and BJP for the Attack in R G Kar)।





