তৃণমূলের খেলা হবে স্লোগান এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এই স্লোগানকে কাজে লাগিয়ে নিজেদের জনপ্রিয়তা মাত্রাটা কে আরো বাড়িয়ে নিতে চাইছে ঘাসফুল দল। আজ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবসের উদ্বোধন করলেন।আর সেখান থেকেই সমস্ত বিরোধী দলের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা।
তিনি আজ জানিয়েছেন, ‘খেলা হবে স্লোগান এখন খুব জনপ্রিয়। অন্য রাজ্যেও এই স্লোগান দেওয়া হচ্ছে। তবে এখনও অল্পই খেলা হয়েছে। বাকি খেলা আগামীদিনে দেখানো হবে।’ এই বাকি খেলা ঠিক কী তা দেখার জন্যই এখন উদগ্রীব হয়ে রয়েছেন সাধারণ মানুষ।
এছাড়াও আজ খেলাশ্রী প্রকল্প এর অন্তর্গত টাকা ক্লাব দের মধ্যে দেওয়া হয়েছে। রাজ্যের ২৫০০০ ক্লাবকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে খেলাধুলা প্রকল্পগুলোকে বিস্তার করার জন্য।
মমতা আজকে আরো বলেছেন, সংসদ থেকে শুরু করে দিল্লি গুজরাট সব জায়গাতেই খেলা হবে স্লোগানটা কিন্তু খুব পপুলার হয়ে গেছে। প্রতি বছর ১৬ই আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে। এই স্লোগানকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে।





