আর এই নিয়েই এখন রাজ্যের শাসক দলের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয়েছে। যদিও মোর্চা ও তৃণমূল জোটের চুক্তি অনুযায়ী পাহাড়ে লোকসভা আসনে প্রার্থী দেওয়ার কথা তৃণমূল কংগ্রেসের আর বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার কথা মোর্চারই। মোর্চা কিছুতেই নিজেদের অধিকার ছাড়তে নারাজ। এদিকে তৃণমূল কংগ্রেসের পার্বত্য শাখাও নিজেদের দাবি থেকে সরছে না। অন্য দিকে আবার বিমল গুরুং আলাদা করে পাহাড়ে মোর্চার প্রার্থী দিতে চাইছে। সব মিলিয়ে পাহাড়ে প্রার্থী ঘোষণা নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!
এই মুহূর্তে পাহাড়ের রাজনীতিতে ফের দাপট দেখাচ্ছেন বিমল। শাসক বিমল গুরুংকে ফিরিয়ে আনার পর পাহাড়ে মোর্চা এখন কার্যত দুই ভাগে বিভক্ত।কার্যত ভাগ হয়ে গিয়েছে। লড়াই তামাং-এর সঙ্গে গুরুং শিবির। পুরনো মোর্চা গুরুংকে ফিরিয়ে নিতে নারাজ। আবার মোর্চায় থাকা গুরুপন্থীরা বিমলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে। মিছিল পাল্টা মিছিলে ভোট ঘোষণার আগে থেেকই সর গরম হয়ে উঠেছে পাহাড়।





