মমতা ব্যানার্জি বনাম বিজেপির লড়াইয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। গতকাল অর্থাৎ সোমবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে পদ্ম শিবিরকে তীব্র কটাক্ষ করেন বঙ্গ শাসিকা মমতা বন্দ্যোপাধ্যায়। চিটিংবাজ, মিথ্যুক একাধিক উপাধিতে বিজেপিকে ভূষিত করেন তিনি।
বলেন দলটা পুরোটাই চিটিংবাজে ভর্তি। মিথ্যাবাদীদের দল।
এরপর স্পষ্ট হুঁশিয়ারি দেন, রবীন্দ্রনাথ বা জাতীয় সংগীত নিয়ে বিজেপি কোনও রকমের কথা বললেই আর মেনে নেওয়া হবে না।
সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট বলেন “রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ! বাংলা, ভারতবর্ষ তথা পুরো বিশ্ব রবীন্দ্রনাথ ও বাংলার অন্যান্য মনীষীদের সেলাম করে। তাঁদের আন্তর্জাতিক চেতনা বিশ্ব বাংলার স্বপ্ন দেখায়। ওঁদের পড়াশোনা করতে বলুন, রবীন্দ্রনাথ নিয়ে অবমাননা সহ্য করব না।
দেশের জাতীয় সংগীত নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, রক্ত দেওয়ার জন্য তৈরি থাকুন, তবু গান বদলাতে দেবো না।” তাঁর কথায়, রবীন্দ্রনাথ নাকি জোড়াসাঁকোয় জন্মাননি, আসছে এই সব বলে যাচ্ছে, সাংবাদিকদের এগুলো প্রচার করা উচিত, যা ইচ্ছে তাই বলে চলে যাচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার