ফের বহিরাগত ইস্যুতে সরব মমতা। তবে এবার সঙ্গী করোনা। একি আজব বিষয়কে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আঘাত হানলেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী নাকি বিজেপি শিবির। তাঁরাই নাকি বহিরাগতদের নিয়ে এসে বাংলায় করোনা সংক্রমণ ছড়াচ্ছে। উত্তরবঙ্গের সভা থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।
তাৎপর্যপূর্ণভাবে করোনার দ্বিতীয় ঢেউতে ফের দিশাহীন ভারত। বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে লকডাউন। মৃত ও আক্রান্তের সংখ্যা ফের হু হু করে বাড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।
এরই মধ্যে দেশের ৫ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সর্বাধিক দফায় নির্বাচন বাংলায়। হুঁশ নেই রাজনৈতিক নেতা-নেত্রীদের। বড় বড় সভা, মিটিং-মিছিল, হাজার হাজার লোকের ভিড়। গুটি কয়েকের মুখে মাস্ক। প্রার্থীদের মুখেও থাকছে না মাস্ক। ভোট-পরবর্তী বাংলার করোনা পরিস্থিতি কেমন হবে তা ভেবেই শিউরে উঠছে আমজনতা। কিন্তু ভোট বড় বালাই। আর সেই নিয়ে এবার শুরু হয়েছে চাপানউতোর। দোষ চাপানোর রাজনীতি।সম্প্রতি, করোনা আক্রান্ত দলীয় প্রার্থী প্রদীপ কুমার বর্মার প্রচালে জলপাইগুড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। মমতা দাবি করেছেন বিজেপি বাইরে থেকে বহিরাগতদের বাংলায় এনে প্রচার করছে।তার জন্যেই বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে। বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ বিজেপি।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে বাংলা থেকে প্রচার করে যাওয়ার পরই করোনা আক্রান্ত হয়েছিলেন জেপি নাড্ডা। বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির হয়ে বাংলায় প্রায়শই প্রচারে আসছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারের মাধ্যমে





