বঙ্গে এতক্ষণে বেজেছে ভোটের দামামা। তৃণমূল ঘোষণা করেছে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা, সিপিএম দুই দফার প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি এখনও কিছু ঘোষণা করেনি তবে বেশি দেরি নেই ঘোষণা করার অর্থাৎ এখন বঙ্গে রণং দেহি পরিস্থিতি।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তখন টালিগঞ্জ থেকে তিনি প্রত্যাশিতভাবেই অরূপ বিশ্বাসকে প্রার্থী ঘোষণা করেন। তবে সঙ্গে সঙ্গেই তিনি বলে ওঠেন, “এখান থেকে আমিও দাঁড়াতে পারি।” তার এই বক্তব্যের পরেই তৈরি হয় ঘোরালো পরিস্থিতি যাকে খোঁচা দিয়ে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অমিত মালব্য।
আরও পড়ুন – বন্দুক সহ এয়ারপোর্টে গ্রেফতার হয়েছিলেন এই তৃণমূলের নেতা, আজ তিনি প্রার্থী, শোরগোল রাজ্যজুড়ে!
তিনি টুইটারে স্পষ্ট উল্লেখ করেছেন যে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। তিনি নিজের চিরাচরিত কেন্দ্র ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন না কারণ তিনি জানেন যে সেখান থেকে তিনি দাঁড়ালে হারবেন। অন্যদিকে তিনি টালিগঞ্জে দাঁড়াতে চাইছেন। অর্থাৎ পিসি নিজের হার বুঝতে পারছেন! এর পরেই তিনি হ্যাশট্যাগ দিয়েছেন পালিয়ে গেল মমতা।
আরও পড়ুন – অভিমানে তৃণমূল পার্টি অফিস ভেঙে আগুন লাগালেন আরাবুল, দক্ষযজ্ঞ ভাঙড়ে!
স্বাভাবিকভাবেই অমিত মালব্যর এই টুইট নিয়ে মাঠে নেমেছে বিজেপি।তাদের বক্তব্য, মমতা অরূপের উপর বিশ্বাস রাখতে পারছেন না, তাই নিজে দাঁড়াতে চাইছেন। যদিও তৃণমূল নেতৃত্ব এখন ওই প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করেননি তবে জল্পনার কোনোভাবেই থামছে না।





