“গদ্দারদের অনেক টাকা তো, আমি একটা বড় গাধা জানেন তো?” নির্বাচনী‌ প্রচারে আক্ষেপ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মমতা’র

২৭শে মার্চ বাংলায় প্রথম ভোটগ্রহণ! তার আগে আজই ছিল শেষ রবিবার। নির্বাচনী প্রচারে এক বিন্দু ফাঁক রাখতে চাইছে না কোন‌ও দল‌ই। সেই মতো এই প্রথম বাংলায় একইদিনে আলাদা আলাদা স্থান থেকে নির্বাচনী সভা করছে মোদী-অমিত শাহ্। থেমে না থাকা তৃণমূলও একই দিনে একাধিক জায়গায় প্রচার জনসভার আয়োজন করেছে।

আজ সেই নির্বাচনী প্রচার মঞ্চে উঠে বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা। একের পর এক আর্থিক লেনদেনের ‘অভিযোগ’ তুলে সরব হন তিনি। এদিন মমতা ব্যানার্জি বলেন, ‘ নির্বাচনের সময় দেখবেন, কাউকে ৫০০ টাকা বা কাউকে ১ হাজার টাকা দিচ্ছে তারা।’ এমনকি তিনি অধিকারী পরিবারকে কটাক্ষ করে বলেন, “গদ্দারদের অনেক টাকা তো, আমি একটা বড় গাধা জানেন তো? এই গদ্দাররা দলে থেকে হাজার হাজার কোটি টাকা করেছে, আমি বুঝতেই পারিনি।”

আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? 

এদিন তিনি আরও বলেন, “আমি এতদিন বুঝতে পারিনি। দলে থেকে এঁরা টাকা করে এখন গুন্ডা পুষছে। আর সেই গুন্ডাদের টাকা দিচ্ছে।” বিজেপি-তে যোগ দেওয়ার পর্বে শুভেন্দুর একটি মন্তব্যকে টেনে এনে মমতা আরও আক্রমণ শানালেন যে, “২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ঘরে সিঁধ কেটে বিজেপিকে এনেছে। মানে মেদিনীপুরের মানুষের সঙ্গে গদ্দারি করেছে।”

RELATED Articles