আর জি করের ঘটনার রেশ না কাটতেই ফের এক অভিযোগ! মধ্যরাতে তরুণীর শ্লীলতাহানি খাস কলকাতায়, শহরে সত্যিই নারীদের নিরাপত্তার অভাব?

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় রীতিমতো রাগে ফুঁসছে গোটা রাজ্য। চারদিকে মানুষ প্রতিবাদমুখর। চলছে বিক্ষোভ-আন্দোলন। এরই মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। মধ্যরাতে  ফের শ্লীলতাহানির শিকার এক তরুণী। কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন!

এই ঘটনাটি ঘটেছে বেহালায়। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে বাসে করে বেহালা ফিরছিলেন এক তরুণী। সেই সময় সখের বাজারের কাছে চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার হন ওই তরুণী। এক যুবক অভব্যতা করতে থাকে তাঁর সঙ্গে, এমনটাই অভিযোগ। প্রতিবাদ করেন তরুণী। উপস্থিত বুদ্ধি খাটিয়ে তড়িঘড়ি ফোন করেন কলকাতা পুলিশের জরুরি পরিষেবার জন্য নির্ধারিত ১০০ নম্বরে।

ঘটনার কথা পুলিশকে জানালে ওই বাসটি যখন চৌরাস্তার কাছে পৌঁছয়, সেই সময় কর্তব্যরত পুলিশ বাস থামিয়ে অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ধৃতকে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, তরুণী কোনও লিখিত অভিযোগ দায়ের করেন নি।

আরও পড়ুনঃ

তবে তরুণীর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে পুলিশ। তিনি যে সাশ দেখিয়ে এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশকে অভিযোগ জানিয়েছেন, সেই ঘটনায় তরুণীকে কুর্ণিশ জানায় পুলিশ। আর জি করের ঘটনার তদন্ত চলছে। নারী নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, সেই সময় ফের খাস কলকাতায় ফের এক তরুণীর সঙ্গে এমন এক ঘটনা ঘটায় ফের নারী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।   

RELATED Articles