ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, প্রবল বৃষ্টিতে ফের ভাসবে দক্ষিণবঙ্গ, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের, কোথায় কোথায় হবে বৃষ্টি?

Weather Report of West Bengal: উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) আবার‌ও ঘূর্ণাবর্ত  তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা (meteorologist) আশঙ্কা করছেন যে, সমুদ্র উত্তাল হবে আবার‌ও, যে কারণে পুনরায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্যাঁ, আগামী শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে (Weather Report of West Bengal)

উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে উইকন্ডে বৃষ্টি বাড়বে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রবল, একই সাথে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আর মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে (Weather Report of West Bengal)।।

আজ শুক্রবার কলকাতাতে আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি হালকা থেকে মাঝারি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিক থাকবে (Weather Report of West Bengal)।।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি (Weather Report of West Bengal)।।

আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৮১- ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৭ – ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হবে আর গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ২১.৮ মিলিমিটার।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles