পাঁচিল টপকে পালিয়ে গেলো খুনের আসামীরা! রাজ্য পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ন

পাঁচিল টপকে পালালো খুনের আসামীরা! খোদ আমাদের রাজ্যে বেহাল দশা নিরাপত্তায়। ঘটনাটি ঘটেছে মহকুমার উপ-সংশোধনাগারে। পালানোর সময় একজন পুলিশের হাতে ধরা পড়েছে, বাকি দু’জন পলাতক।

ওই তিন আসামীকে অন্ডাল পেট্রোল পাম্পে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। তিন আসামির নাম ভুবন নিয়োগী, মহম্মদ শাহাবুদ্দিন এবং নেপাল মিদ্ধা। গত রবিবার দুপুরে সুযোগ বুঝে জেলের পাঁচিল টপকে বেড়িয়ে পড়ে ওরা। তারপর মলানদিঘির জঙ্গল হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু দু’জন পালিয়ে গেলেও সোমবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট হাতেনাতে ধরে ফেলেন আসামী ভুবন নিয়োগীকে। পুলিশ খোঁজ চালাচ্ছে বাকিদের ধরার জন্য।

এই ঘটনায় পুলিশের নিরাপত্তার ভূমিকায় প্রশ্ন উঠেছে। কী ভাবে এতো কঠিন নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে দিয়ে আসামিরা পালিয়ে যাচ্ছে সেই নিয়েই প্রশ্ন। ডাকাতি এবং খুনের মতো আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles