বিজেপির নির্বাচনী কমিটির ২০ জনের মধ্যে ঠাঁই হল না মিঠুনের, ‘কোবরার ছোবল’ কী কাজে এল না গেরুয়া শিবিরের? শুভেন্দু যা বললেন…

সামনেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনা তুঙ্গে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। এমন আবহে বিজেপির ২০ সদস্যের নির্বাচনী কমিটি নিয়ে শুরু হল বিতর্ক।

আসলে সম্প্রতিই লোকসভা ভোটের জন্য নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। সেই কমিটিতে দিলীপ ঘোষ থেকে শুরু হয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, জন বার্লা, রাহুল সিনহা সকলের নাম রয়েছে। কিন্তু সেই তালিকায় কোথাও দেখা গেল না মিঠুন চক্রবর্তীর নাম। অথচ এর আগে বিজেপির কোর কমিটিতে কিন্তু নাম ছিল তাঁর। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

কী সাফাই দিলেন শুভেন্দু অধিকারী?

শুধুমাত্র বিজেপিই নয়, কংগ্রেসও ইতিমধ্যেই তাদের নির্বাচনী কমিটি ঘোষণা করেছে। লোকসভা ভোট নিয়ে কোনও খামতি রাখতে রাজি নয় বঙ্গ বিজেপি। গত রবিবার বিজেপি নির্বাচনী কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেও, তাতে জায়গা নেই মিঠুন চক্রবর্তীর। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়”। অর্থাৎ তিনি যে এই প্রসঙ্গ এড়িয়ে যেতেই চাইলেন, তা বেশ স্পষ্ট।    

কে কে রয়েছেন বিজেপির এই কমিটিতে?

বঙ্গ বিজেপির ২০ জনের এই নির্বাচনী কমিটিতে নাম রয়েছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, ফাল্গুনী পাত্রের। এছাড়াও স্পেশাল ইনভাইটি হিসাবে কমিটিতে রয়েছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য ও আশা লাকড়া। কিন্তু এর মধ্যে কোথায় মিঠুনের নাম নেই।

বিজেপির নির্বাচনী কমিটির ২০ জনের মধ্যে ঠাঁই হল না মিঠুনের, ‘কোবরার ছোবল’ কী কাজে এল না গেরুয়া শিবিরের? শুভেন্দু যা বললেন…

প্রসঙ্গত, একসময় তৃণমূল রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে। তাঁর সিনেমার ডায়লগে ভরে উঠেছিল ব্রিগেডের মাঠ। তবে নির্বাচনে বিজেপির ভরাডুবির পর সেভাবে আর রাজনীতির মাঠে দেখা মিলছিল না মিঠুনের। যদিও পঞ্চায়েত ভোটের আগে ফের সক্রিয় হতে দেখা গিয়েছিল তাঁকে। এও বলেছিলেন যে অনেক তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন। কিন্তু এবার তাঁকে কমিটিতে জায়গা দিল না বিজেপি। তাহলে কী মহাগুরুকে নিয়ে অন্য কোনও ‘খেলা’র কথা ভাবছে বঙ্গ বিজেপি, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।   

RELATED Articles