WB Election 2021: বাংলা জয়ের দিকে আরও এক ধাপ! ২৮শে ফেব্রুয়ারি বাংলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন মোদী

এই বছরের বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। এই কারণে বাংলায় প্রত্যেক মাসেই নানান কেন্দ্রীয় নেতা ও অন্যান্য রাজ্যের বিজেপি নেতারা সভা করতে আসছেন। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার বিশেষ সূত্রে জানা গিয়েছে যে আগামী ২৮শে ফেব্রুয়ারি ‘মন কি বাত’ অনুষ্ঠানে বাংলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন মোদী।

আগামী ২২শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। এর আগে বাংলার সফরে এসে হলদিয়ায় সরকারী অনুষ্ঠান করেছিলেন তিনি। এবারেও তাঁর ঝুলিতে রয়েছে একঝাঁক কর্মসূচী। এদিন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকেরও একটি অনুষ্ঠান রয়েছে তাঁর কর্মসূচীতে।

আরও পড়ুন- Amit Shah in Bengal: উদ্বাস্তু মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতেই আজ মধ্যাহ্নভোজন সারলেন অমিত শাহ

এদিন হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে মোদীর জনসভার আয়োজন করা হয়েছে। গত সপ্তাহেই মাঠ পরিদর্শনে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ২২ তারিখ সেই সভামঞ্চ থেকেই বাংলার জন্য নানান উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করবে তিনি নাকি ২৮শে ফেব্রুয়ারি ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই ঘোষণা করবেন, তা নিয়ে এখনও ধন্ধ রয়েছে বিজেপির অন্দরে। তবে নির্বাচনের আগে রাজ্যবাসীর মন জয় করতে যে বিজেপি বেশ তৎপর, তা স্পষ্ট। এবার বাংলার জন্য প্রকল্প ঘোষণা ২২শে ফেব্রুয়ারি মোদীর সফরের দিন হয় নাকি ২৮শে ফেব্রুয়ারি তাঁর ‘মন কি বাত’-এর দন হয়, এখন সেটাই দেখার।

RELATED Articles