আইপিএলের ইতিহাসে রেকর্ড: সর্বাধিক দরের খেলোয়াড় ক্রিস মরিস, ১৬.২৫ কোটি টাকায় কিনল এই ফ্রাঞ্চাইজি

আইপিএলের ১৪ তম আসরের বিড শুরু হয়ে গিয়েছে। স্টিভ স্মিথকে দিল্লি ক্যাপিটালস ২.২ কোটি টাকায় কিনে নিয়েছে। এই বছর গ্লেন ম্যাক্সওয়েলে আবারও বেশি দর পেলেন। ম্যাক্সওয়েল ১৪.২৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েলের পক্ষে আরসিবি এবং সিএসকে-র মধ্যে জোর প্রতিযোগিতা চলছিল, শেষ পর্যন্ত আরসিবি জিতে গেল।

 

আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হলেন ক্রিস মরিস, যুবরাজ সিংকে ছাড়িয়ে গেলেন তিনি। যুবি আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন যার দাম ছিল ১৬ কোটি টাকা। পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে দীর্ঘ লড়াই হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস এই খেলায় জিতল। এছাড়াও ডেভিড মালানকে পাঞ্জাব কিংস ১.৫ কোটি টাকায় কিনেছে।

আরও পড়ুন: IPL Auction 2021: কোন Uncapped ভারতীয় ক্রিকেটার পাবেন বেশি দর?

শিভম দুবে ৫০ লাখ দর নিয়ে নিলামে প্রবেশ করে এবং রাজস্থান রয়্যালস তাকে ৪.৪ কোটি টাকায় কিনেছে। মইন আলী চেন্নাই সুপার কিংসে ৭ কোটি টাকায় গেছেন। চেন্নাইয়ের একটি অফ স্পিনার লাগত। কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে ৩.২ কোটি টাকায় কিনেছে। কেদার যাদব আনসোল্ড।

আরও অন্যান্য খবর